Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯-এ বিয়ের সম্ভাবনা রয়েছে আপনার!দাম্পত্য জীবনকেমন কাটবে জেনে নিন

বছরের শেষ লগ্নে এসে পরবর্তী বছরের প্রতীক্ষায় দিন গোনা অনেক দিনই শুরু করে দিয়েছেন অনেকেই। আগামীদিনে সুখ সমৃদ্ধির স্বপ্নের জাল অনেকেই মনে মনে বুনতে শুরু করে দিয়েছেন।

বছরের শেষ লগ্নে এসে পরবর্তী বছরের প্রতীক্ষায় দিন গোনা অনেক দিনই শুরু করে দিয়েছেন অনেকেই। আগামীদিনে সুখ সমৃদ্ধির স্বপ্নের জাল অনেকেই মনে মনে বুনতে শুরু করে দিয়েছেন। এদিকে, আগামী বছরের সম্ভাব্য কয়েকদি দিকের গণনা শুরু কতরে দিয়েছেন জ্যোতিষশাস্ত্রবিদরাও। রাশির বিচারে সেই গণনা অনুযায়ী দেখে নেওয়া যাক আগামী বছরের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র , দেখে নেওয়া যাক।

মেষ

মেষ


মেষ রাশির জাতকজাতিকাদের ক্ষেত্রে ২০১৯ সালে বিয়ে বা দাম্পত্য জীবনে সতর্ক পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। সঙ্গীর সঙ্গে কহল বিবাদ লেগে থাকার সম্ভাবনা এই বছরে পরিলক্ষিত হচ্ছে বলে তাঁদের মত।

বৃষ

বৃষ

২০১৯ সালের প্রথমার্ধ এই রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ঘটনাবহুল। প্রথমার্ধ বেশ আনন্দে কাটতে চলেছে তাঁদের। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন বছরভর। যৌন সুখ থেকে সাংসসারিক শান্তি, সমস্ত দিক থেকেই বছরের প্রথমার্ধ কাটবে হাসিখুশিভাবে।

মিথুন

মিথুন

২০১৯ সালে মিথুন রাশির বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিয়ের ক্ষেত্রে প্রাথমিক বাধা থাকলেও, তা নির্দিষ্ট সময়ে কেটে যাবে। বিবাহের ক্ষেত্রে দেরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে বহুদিন ধরে যাঁদের বিয়ে আটকে রয়েছে তাঁরা এবছর দাম্পত্য সুখ পেতে চলেছেন! বিবাহিতদের পক্ষে বছরটি ভালো কাটবে।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতর বা জাতিকারা এবছর দাম্পত্য জীবনে উত্থান পতন দেখতে পাবেন। সম্পর্কে ঝামেলা বিবাদ লেগে থাকলেও তা সহজে কেটে যাবে। 'ঝগড়া-অভিমানে প্রেম বাড়ে', এই কথা মাথায় রেখে আগামী বছর উপভোগ করুন সুন্দর দাম্পত্যজীবন।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে দাম্পত্য জীবন সুখের সঙ্গে উপভোগ করবেন। সঙ্গীর খেয়াল রাখার ক্ষেত্রে এঁরা কোনও ভুলচুক করবেন না। তবে, ২০১৯-এ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রকট বলে দাবি করেছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

কন্যা

কন্যা

কন্য়া রাশির জাতক বা জাতিকারা দাম্পত্যজীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এপ্রিলের প্রথম থেকে এঁরা দাম্পত্য সুখ দেখতে পাবেন।

তুলা

তুলা

২০১৯ সালে বিয়ে থেকে দাম্পত্য জীবন, বিভিন্ন দিকে সতর্ক পদক্ষেপ ফেলুন। বছরের প্রথম দিকে আপনার সঙ্গী আপনার ওপর রেগে থাকতে পারে বিভিন্ন কারণে।তবে সেই রাগ ভাঙিয়ে প্রেমের গভীরতায় মিশে যেতে পারলে কেল্লাফতে!

বৃশ্চিক

বৃশ্চিক

২০১৯ সালে বিয়ে সম্পর্কিত বিভিন্ন দিক থেকে আপনি ইতিবাচক পদক্ষেপ নিয়ে থাকবেন। ২০১৯ সালে আপনার বিয়ের যোগ প্রবল। তবে দাম্পত্য জীবনে অনেক ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি লেগে থাকবে।

ধনু

ধনু

ধনু রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে নিজেদের দাম্পত্য জীবনে বহু সুখ সমৃদ্ধি নিয়ে আসবেন। তবে বাইরোর কারোর মদতে দাম্পত্য সুখে ক্ষতিসাধন হতে পারে বলে মনে করছেন বহু জ্যোতিষবিদ।

মকর

মকর

মকর রাশির জাতক বা জাতিকারা ২০১৯ সালে চরম সুখর দাম্পত্য সম্পর্ক উপভোগ করতে চলেছেন। সঙ্গীদের মধ্যে একে অপরকে বোঝার ক্ষমতা বেডে় উঠবে। আপনার যেকোনও কাজে আপনার সঙ্গীকে আপনি পাশে পাবেন ২০১৯-এ।

কুম্ভ

কুম্ভ

২০১৯ সাল আপনাদের জন্য খুবই সুখের। দাম্পত্য জীবন যেমন ভালো কাটবে, তেমনই বিবাহযোগ্যদের বিয়ের সম্ভাবনা প্রবল। সময়ের সঙ্গে সঙ্গে প্রেম আরও বাড়তে থাকবে।

 মীন

মীন

মীন রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য সুখবর নিয়ে আসতে পারে ২০১৯! বিবাহযোগ্যদের বিয়ের সম্ভাবনা প্রবল এই বছরে। অগাস্ট মাসের আশপাশে অনেকেই দাম্পত্য সুখ প্রবলভাবে উপভোগ করতে পারবেন। বিবাহিকতদের জন্যও এই বছরটি অত্যন্ত সুখের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+