বিয়ের সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু বারবার বাধা আসছে, তার কারণ বাস্তু দোষ, কী করে হবে সমাধান
বিয়ের সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু বারবার বাধা আসছে, তার কারণ বাস্তু দোষ, কী করে হবে সমাধান
বিয়ের সব ঠিক হয়ে গিয়েছে কিন্তু বারবার তাতে বাধা আসছে। কিছুতেই বিয়ের দিনস্থির হচ্ছে না। এই সবের মূলে রয়েছে বাস্তু দোষ। এর থেকে বাঁচার উপায়ও রয়েছে বাস্তুশাস্ত্রে। বাড়িতেই কোথাও রয়েছে সেই নেগেটিভ এনার্জি। আর সেটাই বিয়ের বাধা হয়ে দাঁড়াচ্ছে।

বিয়েতে বাধা
বর-কনে দুই রেডি বিয়ের জন্য। দুই পক্ষের মধ্যে কথা বার্তা সব পাকা। কিন্তু তার পরেও বিয়ের অনুষ্ঠান কিছুতেই করা যাচ্ছে না। বারবার বাধা তৈরি হয়েছে। তার কারণ বাস্তুদোষ। বর এবং কনে উভয়ের বাড়িতেই কোনও না কোনও বাস্তু দোষ রয়েছে। সেই দোষের কারণেই বিয়ে হচ্ছে না। বারবার বাধা তৈরি হচ্ছে বিয়েতে।

কী করে কাটবে বাধা
বাস্তুদোষ কাটানোরও উপায় রয়েছে। বাস্তুশাস্ত্রে েয উপায় দিয়েছে তার মধ্যে অন্যতম কনের ঘরে ফুলের ছবি রাখা জরুরি। কারণ ফুল ভালবাসা,সৌন্দর্য রোমান্সের প্রতীক। কনের ঘরে ফুলের ছবি রাখলে বিয়ের বাধা অনেকটা কেটে যাবে। বসার ঘরে ফুলের ছবি রাখলে দুই পরিবারের মধ্যে যোগাযোগ সুদৃঢ় হবে। একই সঙ্গে বাড়ির পশ্চিম দিক সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন। গুছিয়ে রাখান পশ্চিমদিক। তাতে বাড়িতে পজিটিভ এনার্জি আসে।

বরের ঘর যেন খোলামেলা হয়
বাস্তু বলছে বরের ঘর যেন খোলামেলা হয়। ঘরে দুটো দরজা থাকলে খুব ভাল হয়। খোলামেলা হাওয়া বাতাস খেলে এমন ঘরে বর থাকলে বিয়ের বাধা দূর হবে। বদ্ধ ঘরে বাধা তৈরি হয়। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় বর-কনে কালো জামা পরা বন্ধ করুন। কারণ কালো রং রাহু, কেতু, শনির প্রতিক। সেকারণে বারবার বিয়েরকাজে বাধা তৈরি হচ্ছে।

খাটের নীচে বাসন রাখবেন না
বিেয় হবে এমন বর ও কনের বাড়িতে খাটের নীচে বাসন রাখবেন না। খাটের নীচে বড় বাসন বা লোহার বাসন রাখলে বিয়ের মতো শুভ কাজে বাধা তৈরি হয়। একই সঙ্গে বিয়ের বাধা কাটানোর জন্য শিবের পুজো করা উচিত কনের। ১৬ সোমবারের উপবাস করে শিবের পুজো করলে ভাল ফল মিলবে। পূর্ণিমার উপবাস করলেও বিয়ে দ্রুত হয়।












Click it and Unblock the Notifications