মার্গী শনি তৈরি করবে এই বিশেষ যোগ, লাভবান হতে চলেছেন এই রাশির জাতকরা

জ্যোতিষ শাস্ত্রে সবচেয়ে ক্রুর গ্রহ শনিদেব বলে বিবেচিত হন। শনিদেবকে ন্যায়ের দেবতা ও কর্নফলদাতা রূপেও গণ্য করা হয়। বলা হয় যে ব্যক্তির ভালো-মন্দ কাজ অনুসারে শনিদেব তাকে ফল প্রদান করেন। যাদের কুণ্ডলীতে শনির অবস্থান ভালো হয়, তাদের শুভ ফল প্রাপ্তি হয়। জ্যোতিষ অনুসারে ২৩ অক্টোবর শনি মকর রাশিতে মার্গী হতে যাচ্ছে। শনি মার্গী হলে সব ১২ রাশিরই শুভ-অশুভ ফল প্রাপ্ত হবে। কিন্তু কিছু রাশির জাতকদের বিশেষভাবে লাভ হতে চলেছে।

মকর রাশিতে বক্রী হয়েছে শনি

মকর রাশিতে বক্রী হয়েছে শনি

শনি জুলাইতে মকর রাশিতে বক্রী হয়েছে এবং অক্টোবরে মকর রাশিতে মার্গী হয়ে যাবে। শনির মকর রাশিতে মার্গী হওয়ার কারণে কিছু রাশিতে মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এই যোগ কিছু কিছু বিশেষ রাশির জাতকদের দারুণ লাভ করাবে। আসুন জেনে নেওয়া যাক তাদের বিষয়ে।

মেষ রাশি

মেষ রাশি

শনির মকর রাশিত মার্গী হওয়া এই রাশির জাতকদের জন্য বিশেষ রূপে শুভ প্রমাণিত হতে চলেছে। শনিদেব আপনার রাশির দশম স্থানে মার্গী হয়ে রয়েছে। এটাকে ব্যবসা ও চাকরির স্থান বলে মনে করা হয়। এইজন্য এই সময় স্টক মার্কেটে বিনিয়োগ করা ভালো হবে। নতুন চাকরির প্রস্তাব বা পদোন্নতির সম্ভাবনা র‌য়েছে। ব্যবসায় ভালো ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে। কাজের প্রশংসা করা হতে পারে। এই সময়ে টাইগার স্টোন পরা উপকারী হবে।

মীন রাশি

মীন রাশি

এই রাশির গোচর কুণ্ডলীতে শনি গ্রহ ১১তম ঘরে মার্গী হতে চলেছে। একে আয় ও লাভের ঘর বলে মানা হয়। এরকম পরিস্থিতিতে শনির মার্গী হওয়া আয় বাড়তে পারে। আয়ের নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সফলতা পাওয়া যাবে। নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে চলেছে। ব্যবসায় কোনও নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। ব্যবসায় লাভ হবে। যদি বিনিয়োগ করার কথা ভাহছেন তাহলে সময় অনুকূল। শেয়ার বা লটারি থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বাহন বা সম্পত্তি কিনতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসা এবং কর্মজীবনের জন্য এই সময়টি অনুকূল। শনি এই রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এটি সম্পদ এবং বাণীর স্থান হিসাবে বিবেচিত হয়। এ সময় আকস্মিক অর্থ যোগ তৈরি হচ্ছে। আটকে থাকা বা ধার করা টাকা ফেরত আসতে পারে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। বক্তৃতা এবং বিপণনের ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও এই সময়টি দুর্দান্ত। এই সময়ে, আপনি ফিরোজা রত্ন পরতে ভাগ্যবান হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+