সূর্য, শুক্র, শনির মিলনে কোন রাশির ব্যক্তিরা ব্যবসায় ছক্কা হাঁকাবেন, জানেন?
জ্যোতিষশাস্ত্র সব গ্রহ ও নক্ষত্রই প্রতি মাসে তাদের ঘর বদল করে থাকে। এসময় তারা নানানরকম যোগের সৃষ্টি করে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। শনি, সূর্য, শুক্র গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যেই ধরা হয়।
এই গ্রহদের স্থান বদল কিংবা উদয় হওয়া কিংবা বিপরীতমুখী হওয়া সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। ৩০ বছর পর মীন রাশিতে সূর্য, শনি ও শুক্র গ্রহের মিলন হবে। আর এই গ্রহদের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। আপনিও কি রয়েছেন সেই রাশির তালিকায়?

- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। শুধু তাই নয়, এসময় ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। তাছাড়া কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। কর্মক্ষেত্রে বসের সাহায্য পাবেন আপনি। তাছাড়া এসময়ে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের মনের মানুষের সঙ্গে দেখা হবে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এই তিন গ্রহের শুভ প্রভাবে আপনার জীবনে সাফল্য আসবে। জীবনসঙ্গী সঙ্গীর সঙ্গে সম্পর্ক আপনার আরও মজবুত হবে। আপনি নতুন যানবাহন ও সম্পত্তি কিনতে পারেন।
তবে এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। প্রত্যেকটি কাজে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন। না হলে জীবনে আসবে নানান সমস্যা আসবে। গাড়ি চালালে সাবধানে চালান। এই সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে, আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার সমস্যাগুলি বুঝবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সময়ে অর্থপ্রাপ্তি নিশ্চিত। তাই এসময় লটারি কাটতে পারেন। সেখানেও সফলতা আসবে। তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান। ধর্মীয় কোনও অনুষ্ঠানের প্রতি আগ্রহ বাড়বে আপনার। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications