উদিত মঙ্গলের শুভ প্রভাবে ভাগ্য খুলবে কোন রাশির জাতকদের?

Mangal Uday: জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৬ জানুয়ারি উদিত হতে চলেছে মঙ্গল। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে।

সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন আপনারা। নয়া সম্পত্তির মালিক হবেন কিছু রাশির ব্যক্তিরা, শুভ সময় শুরু হবে কোন রাশির ব্যক্তিদের, জানুন।

Mangal Uday

  • মেষ রাশি

মেষ রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে আর্থিক দিকে খুব লাভ হবে। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি। কারোর সঙ্গে চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জ জেতার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার সন্তানের জন্য কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন। নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি থেকে ব্যবসায় খুব লাভ হবে। এই সময় আপনারা কর্মক্ষেত্রে বসের পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়া বাড়িতে শান্তির পরিবেশ বিরাজ করবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। শরীর আপনার ভালোই যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশির ব্যক্তিদের। এই সময় সহকর্মীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি যদি কোথাও বিনিয়োগ করতে চান করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে আপনি খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে আপনি পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। আপনার শরীর সুস্থ থাকবে, তবে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন।

  • বৃশ্চিক রাশি

মঙ্গল উদিত হওয়ার কারণে বৃশ্চিক রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার কথাবার্তায় আরোও লাগাম দিয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। পারিবারিক বিষয়ে আপনার মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিবারের সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা অনেকটাই কেটে যাবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+