Mangal Surya Yuti 2023: কন্যা রাশিতে মিলিত হবে মঙ্গল ও সূর্য, জীবনে সাফল্য আসবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব পড়ে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। সূর্য দেবতাকে আমরা গ্রহদের রাজা বলেই জানি।

তবে মঙ্গলকে আমরা গ্রহদের সেনাপতি বলেই জানি। এক বছর পর কন্যা রাশিতে সূর্য ও মঙ্গলের মিলন হবে। চলতি মাসেই কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Mangal Surya Yuti 2023

  • মেষ রাশি

মঙ্গল ও সূর্যের মিলনের কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। শুধু তাই নয়, আপনি যদি পুরনো আইনি কোনও মামলায় জড়িয়ে থাকেন, সেই মামলা থেকে বেরোতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। শরীরের কোনও ক্ষতি যেন না হয়, সেদিকে বিশেষ লক্ষ্য দেবেন। এসময় আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের এসময় পরিবেশ অনুকূলেই থাকবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। চাকরি থেকে ব্যবসায় যেকোনও সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আপনি কোনও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দেন সেখানে সফলতা আসবে। শুধু তাই নয়, যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য চিন্তা করতে হবে না। তিনি পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করবেন। এসময় আপনারা নতুন সম্পত্তির মালিক হবেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।

Mangal Surya Yuti 2023

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনেও সফলতা পাবেন। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গেই আপনার ভালো সম্পর্ক থাকবে। তবে যেকোন গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা মায়ের কথা মেনে সিদ্ধান্ত নেবেন। ব্যবসায়ের উন্নতি হবে আপনার। এসময়ে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+