Mangal Surya Yuti 2023: সিংহ রাশিতে মিলিত হবে সূর্য ও মঙ্গল, আর্থিক লাভ হবে কাদের
Mangal Surya Yuti 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি মঙ্গল ও সূর্যের বিশেষ গুরুত্ব রয়েছে। এক বছর পর সিংহ রাশিতে মঙ্গল এবং সূর্য মিলিত হবে। মঙ্গলকে আমরা সাহস, বীরত্ব, সম্পদের কারক বলে থাকে। প্রেম ,রোমান্সের কারক বলি।
১৭ অগাস্ট সূর্যদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ইতিমধ্যেই সেখানে বসে রয়েছে। মঙ্গল আর সূর্যের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে, জানুন কারা রয়েছেন সেই তালিকায়।

কর্কট রাশি
সূর্য ও মঙ্গলের মিলনে কর্কট রাশির (Cancer) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। আপনারা যে ব্যবসায় বিনিয়োগ করতে চাইবেন করতে পারেন।যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে এই রাশির ব্যক্তিদের।
এই সময় আপনি অর্থ লাভের নতুন পথ খুঁজে পাবেন। নতুন কোনও খবরে আরোও খুশি হতে পারেন। পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। সেখান থেকে আর্থিক লাভ পাবেন। আপনার কথার মুগ্ধ হবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে সাফল্য মিলবে আপনার।
তুলা রাশি
সূর্য ও মঙ্গলের মিলিত হওয়ার কারণে তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন, সেখান থেকে বেশ লাভ হবে আপনাদের। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনাদের।

মেষ রাশি
মেষ রাশির (Aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে।
যারা বেকার রয়েছেন তাদের নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। আত্মিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় আপনি ভালো কোনও খবরে বেশ খুশি হবেন। সকল কাজে আপনার সফলতা মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications