'মঙ্গল গোচর' দেবে চাকরি ও ব্যবসায় অভাবনীয় অগ্রগতি! ভাগ্যের শিকে ছিঁড়বে কোন রাশির?

'মঙ্গল গোচর' দেবে চাকরি ও ব্যবসায় অভাবনীয় অগ্রগতি! ভাগ্যের শিকে ছিঁড়বে কোন রাশির?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলকে গ্রহদের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গল গ্রহ ৭ এপ্রিল, ২০২২ তারিখে শনির রাশি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং আগামী ১৭ মে, ২০২২ তারিখ পর্যন্ত এই অবস্থানেই থাকবে। যার ফলে তৈরি হতে চলেছে শনি-মঙ্গলের বিরল যোগ। এই যোগের ফলে সমগ্র রাশিচক্রে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। তবে মঙ্গল গ্রহের এই রাশি পরিবর্তন কিছু রাশির জন্য খুব শুভ প্রমাণ হতে চলেছে। যা কাজের ক্ষেত্রে দেবে প্রভূত সাফল্য। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর মঙ্গল গ্রহের কৃপা হতে চলেছে।


মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের এই রাশি পরিবর্তন খুবই শুভ হতে চলেছে। মঙ্গলের রাশি পরিবর্তনের সময় ব্যবসার ক্ষেত্রে বা কোনও কাজে আর্থিক বিনিয়োগ করলে খুব লাভ হবে। এছাড়া জীবনে কিছু বড় অর্থনৈতিক সুবিধার লক্ষণও রয়েছে। কিন্তু পারিবারিক দিকে সমস্যা আসতে পারে এই সময়। বিশেষত সম্পর্কের ক্ষেত্রে তা টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হতে পারে। ধৈর্য ধরলে লাভ হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের এই রাশি পরিবর্তনের ফলে লাভবান হতে পারেন। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হবেন এই রাশির জাতক জাতিকারা। এর পাশাপাশি আয়ের নতুন উৎসও তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে অনেক লাভ হবে। ফলে এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক পক্ষ খুবই মজবুত হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই রাশি পরিবর্তনের কারণে ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। জমি ও সম্পত্তি থেকে লাভের যোগ তৈরি হবে এই সময়। এর পাশাপাশি দৈনিক আয়ও বাড়তে পারে। তবে মঙ্গলের এই রাশি পরিবর্তনের যাত্রায় বিনিয়োগ করার আগে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো হবে। নাহলে হতে পারে আর্থিক ক্ষতি।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের মঙ্গলের এই রাশি পরিবর্তনের সময় অর্থলাভের যোগ রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে আর্থিক সুবিধা হতে পারে। কর্মজীবনে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলের রাশি পরিবর্তনের সময় এই রাশির জাতকদের নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায় আটকে থাকা অর্থ পাওয়া যেতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি ও ব্যবসায় বড় সুবিধা বয়ে আনবে। কাঙ্খিত চাকরির স্বপ্নও পূরণ হতে পারে। তবে মঙ্গলের এই অবস্থান পরিবর্তনের সময় আর্থিক বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে। রিয়েল এস্টেট থেকে আর্থিক লাভ হতে পারে। নতুন কাজ শুরু হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+