Mangal Gochar 2024: মঙ্গল গোচরে কর্মক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গলকে আমরা সাহসিকতা, বীরত্বের কারক বলেই জানি। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির জাতক-জাতিকাদের ওপরে বিশেষ প্রভাব ফেলে, তার প্রভাবে কারোর জীবনে সমস্যা শুরু হবে, আবার কেউ খুব সুখে বাঁচতে পারবেন। আর্থিক দিকেও লাভ হয় তাদের, এই গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে গমন করতে ৪৫ দিন সময় নেন।
মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মঙ্গল মকর রাশিতে গমন করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জীবনে সফলতা অর্জন করতে পারবেন, সকল কাজেই এগিয়ে যেতে পারবেন তারা, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
Grah Gochar 2024: বছরের শুরুতেই সূর্য, শুক্র, বুধের গমন, গ্রহের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে এদের

- মীন রাশি
মঙ্গলের স্থান পরিবর্তন করায় মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন আয়ের পথ খুঁজে পাবেন আপনিও। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বা যারা সোনা ব্যবসায় বিনিয়োগ করছেন তাদেরও কিন্তু জীবনে সফলতার সুযোগ রয়েছে। যারা স্টক মার্কেট, লটারিতে বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। নয়া সম্পত্তির মালিক হতে পারেন আপনিও। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি, স্ত্রীর সঙ্গে যে মতবিরোধ ছিল সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- মেষ রাশি
মঙ্গল মেষ রাশির অধিপতি, জীবনে সাফল্যের সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। আর্থিক দিকে লাভ হবে তাদের। এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। কোথাও যদি আপনার টাকা আটকে থাকে সেখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনি পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন, যারা ব্যবসা করছেন তাদের ভালো সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই বাবা-মায়ের সহযোগিতা পাবেন আপনি।
- ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। তাছাড়া আপনার কথায় অনেকেই মুগ্ধ হবেন, এসময়ে আপনার সন্তানের কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে আপনার। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা ওকালতি করছেন বা সরকারি চাকরিতে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময়। এই সময় আপনার আর্থিক অবস্থার আরোও উন্নতি হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications