Mangal Gochar 2023: মঙ্গল স্থান পরিবর্তন করায় কাদের ভাগ্য খুলবে
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের ওপরে বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য নেতিবাচকও হতে পারে আবার কারোর জন্য ইতিবাচক হতে পারে। মঙ্গল গ্রহ জুলাই মাসের ১ তারিখ সিংহ রাশিতে প্রবেশ করবে।
মঙ্গলকে আমরা সাহস, বীরত্ব, সম্পত্তির কারক বলেই জানি। মঙ্গল দুপুর ১ টা ৫২ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন কাদের আর্থিক দিকে লাভ হবে।

মিথুন রাশি
মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করায় মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা মিলবে আপনার। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সকল কাজ করার আগে পরিবারের সদস্যদের সঙ্গে একবার আলোচনা করে নেবেন। যারা নতুন চাকরি খুঁজছেন চাকরি পেতে পারেন। দাম্পত্য ও পারিবারিক জীবনেও আপনি বেশ সুখী হবেন। সেখানে সাফল্য মিলবে। শুধু তাই নয়, যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিকদিকে খুব লাভ হবে। জীবনে সফলতা নিশ্চিত আপনার। প্রত্যেকটি কাজ করলে জীবনের সফলতা নিশ্চিত।

কর্কট রাশি
মঙ্গল গ্রহ পরিবর্তন করে কর্কট রাশির (Cancer) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। কাজের জন্য প্রশংসিত হবেন। উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য শুভ সময় শুরু হবে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। আর্থিক লাভের মুখ দেখবেন আপনি। সমস্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি
সিংহ রাশির (Leo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার সকল কাজে সম্মান বাড়বে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। নতুন সম্পদ কিনতে পারেন। আপনার বিদেশ যাত্রায় খুব লাভ হবে। এই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। বিদেশে নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। চাকুরীজীবিদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সরকারি চাকরির পরীক্ষা দিতে পারেন, সেখানে আপনার জীবনের সাফল্য আসতে পারে। তবে এই সময় যারা ব্যবসা করছেন তাঁদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications