Mangal Gochar 2023: মঙ্গল গোচরে জীবনে সাফল্য আসবে এই রাশির জাতকদের

Mangal Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গলকে আমরা সাহস, বীরত্ব, সাহসের কারক বলেই জানি। পয়লা জুলাই ১ টা ৫২ মিনিটে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে। ১৭ অগাস্ট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে।

কিছু রাশির ব্যক্তিদের জীবনে শুভ প্রভাব ফেলবে মঙ্গল গ্রহ। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Mangal Gochar 2023

মিথুন রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করায় মিথুন রাশির(Gemini) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। কোনও কাজে আপনাকে পিছোতে হবে না। আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমে যাবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে সংসার করতে পারবেন। যারা রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

মঙ্গল স্থান পরিবর্তন করে ধনু রাশির (Sagittarius) নবম ঘরে প্রবেশ করেছে মঙ্গল। এসময় আপনার জীবনে প্রচুর সফলতার সময় শুরু হবে। পৈত্রিক সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ ভাবে আপনার। যানবাহন, সম্পত্তি কিনতে পারবেন। নতুন বাড়ি কিনতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন থেকে ব্যবসায়ে সাফল্য আসবে আপনার। এসময় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা প্রচুর নাম করতে পারবেন। পরিবারের সঙ্গে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। সকল কাজে পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন অনেক দূর পর্যন্ত।

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এসময় চাকরিতে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের যে কাজ করছেন তাতে বেশ লাভ হবে আপনার। শুধু তাই নয়, এসময়ে আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। ভালো কোনও খবরে আপনি খুশি হবেন। এই সময় পিতা-মাতার সান্নিধ্য পাবেন। সকল কাজে মাঝেও স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। আর্থিক দিকে উন্নতি হবে আপনার সাহস দেখে সকলে অবাক হয়ে যাবে। যদি আপনি রাজনীতিতে যুক্ত থাকেন তাহলে জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+