Mangal Gochar 2023: মঙ্গলের কৃপায় ভাগ্য বদলাতে চলেছে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি, নয় টি গ্রহের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা নিজেদের সময় মতো স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে থাকে। মঙ্গলকে আমরা গ্রহের সেনাপতি বলেই জানি, আবার এই গ্রহকে আমরা ভূমিপুত্র বলেও থাকি।
মঙ্গলকে শক্তি, ভাই, ভূমি, সাহস, বীরত্বের কারক বলেও আমরা জানি। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির উপরের নানান প্রভাব ফেলে। অক্টোবর মাসের ৩ তারিখ মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে, তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন কাদের ভাগ্য খুলতে চলেছে।

মীন রাশি
মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করার কারণে মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুন সম্পত্তির মালিক হবেন আপনি। পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি কাটতে পারেন সেখান থেকে অর্থ লাভ হওয়া সম্ভাবনা রয়েছে। আপনাদের আর্থিক উন্নতি হবে। এসময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio)জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার। এই রাশির ষষ্ঠ ঘরের অধিপতি হল মঙ্গল। আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার। তাই আপনি এসময় যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ খুব সহজেই শোধ করতে পারবেন। এই সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যেকোন ধর্মীয় অনুষ্ঠানে আপনি নিযুক্ত হতে পারেন। তাছাড়া আপনার পরিবারের কারোর সুখবর আপনি বেশ খুশি হবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেবেন। শরীর আপনার ভালোই থাকবে। যারা এই সময় বেকার রয়েছেন তাদের চাকরির পরীক্ষায় সাফল্য আসবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications