Mangal Gochar 2023: মঙ্গল গোচরে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
বর্তমানে মঙ্গল কন্যা রাশিতে গমন করেছে। অক্টোবর মাসের তিন তারিখ তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এসময় কিছু রাশির জাতক-জাতিকারে আর্থিক দিকে উন্নতি হবে। কোন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসবে জানেন।

- তুলা রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করায় তুলা রাশির (libra) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনি যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দেন সেখানে সফলতা আসবে। শুধু তাই নয়, যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় আপনি আপনার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
- ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে না। তিনি পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করবেন। এসময় যারা গবেষণায় যুক্ত তাদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এসময় লটারি করেন সেখানে অর্থপ্রাপ্তি হবে আপনার। চাকরিজীবীরা আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। ব্যবসায় আগে বিনিয়োগ করা অর্থ থেকে আপনি লাভবান হবেন। পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব শুভ প্রমাণিত হবে। এসময় মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করুন। আর্থিক দিকে লাভ হবে আপনাদের। তাছাড়া আপনি জীবনে যা চাইবেন সেটিও করতে পারবেন।
- মেষ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার দীর্ঘদিন ধরে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হওয়ার সময়। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, তারা কাঙ্ক্ষিত সুযোগ পাবেন। ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত সমস্যাগুলিও সমাধান করা হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। যদি আপনি ব্যবসায়ে যুক্ত থাকেন তাহলে আপনার লাভের সম্ভাবনা রয়েছে। তবে এসময় আপনার শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications