Mangal Gochar 2023: মঙ্গল গোচরে নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সাহস, সম্পত্তির কারক বলেই জানি। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে থাকে।
অগাস্ট মাসে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। সেই সঙ্গে আপনাদের আর্থিক লাভও হবে। মঙ্গল কোন কোন রাশির জীবনের সফলতা আনতে চলেছে, দেখুন।

তুলা রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করে তুলা রাশির (libra) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, কারণ আপনাদের সম্পদের ঘরেই প্রবেশ করবে মঙ্গল। তাই এসময় আপনি যেকোন দিকেই অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনারা লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনার। এই সময় আপনি অর্থ লাভের নতুন পথ খুঁজে পাবেন।
নতুন কোনও খবরে আরোও খুশি হতে পারেন। পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। সেখান থেকে আর্থিক লাভ পাবেন। এসময় যারা মার্কেটিং, মিডিয়া, শিক্ষার কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দাম্পত্য জীবনে সুখী হবেন। প্রত্যেকটি কাজে আপনি আপনার বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন।
মকর রাশি
মকর রাশির(Capricorn) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সেখানেই সফলতা মিলবে আপনার। ভাগ্য আপনার সহায় থাকবে। আর্থিক দিকে আপনি খুব লাভবান হবেন। আপনারা যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বেরোতে পারবেন। আপনার মনে যে ছিল সেই ইচ্ছা পূরণ হবে।
যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। শুধু তাই নয়, আপনি যদি ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন, ব্যবসায় আপনারা লাভের মুখ দেখবেন। আপনি নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারেন।

বৃশ্চিক রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করায় বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় পুরনো ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।নতুন যানবাহন কিনতে পারেন। চাকরিজীবীদের জন্য খুব ভালো সময় শুরু হবে।
যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার মাথায় যে এতদিন ঋণের বোঝা ছিল সেই ঋণ থেকে আপনি বেরোতে পারবেন। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications