Mangal Gochar 2023: চলতি মাসেই ঘর পাল্টাবে মঙ্গল, গ্রহের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে এদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গলকে আমরা সেনাপ্রতি গ্রহ বলেই জানি। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য নেতিবাচকও হতে পারে, আবার কারোর জন্য ইতিবাচকও হতে পারে।

মঙ্গল ঘর পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। চলতি মাসের ১৮ তারিখ এই গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Mangal Gochar 2023

কর্কট রাশি

কন্যা রাশিতে মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্কট রাশির (Cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারা যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও মধুর হবে। জীবন সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন , সেখান থেকে খুব লাভ হবে। এসময় আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব লাভ হবে। যেকোন পরীক্ষায় বসতে পারেন, সেখানেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

বৃশ্চিক রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির (Scorpio ) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে, এই সময়ে আপনার মনের যেকোন ইচ্ছা পূরণ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় শুরু হবে। ব্যবসায় আর্থিক লাভ হবে আপনার।এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এই সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

Mangal Gochar 2023


ধনু রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করে ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার কর্মক্ষেত্রে খুব উন্নতি হবে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে।যারা সরকারি চাকরিজীবি রয়েছেন তাদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনার সাফল্য লেগেই থাকবে। জীবনে সফলতা আসবে। তাছাড়া বেসরকারি চাকরি যারা করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা আপনি এসময়ে অংশীদারিত্ব ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+