Mangal Gochar 2023: মঙ্গলের শুভ প্রভাবে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। মঙ্গলকে আমরা গ্রহদের সেনাপতি বলেই জানি। অগাস্ট মাসের ১৮ তারিখ মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে।
অক্টোবর মাসের ৩ তারিখ পর্যন্ত সেখানেই উপস্থিত থাকবে মঙ্গল। এই গ্রহকে আমরা সাহস, ভূমির কারক বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা উদিত হয় তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। মঙ্গল স্থান পরিবর্তন করার কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হচ্ছে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

ধনু রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করার কারণে ধনু রাশি (Sagittarius) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার। ব্যবসায় সাফল্য আসবে।
তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনারা আটকে থাকা টাকা ফেরত পাবেন। শুধু তাই নয়, আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া গাড়ি-বাড়ি কিনতে পারেন। আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। এই সময়ে দাম্পত্য জীবনে আপনি সুখে থাকবেন। পারিবারিক জীবনেও আপনার খুব খুশিতে থাকতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিকভাবে খুব লাভ হবে।

মেষ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করার কারণে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি আইনি যে মামলায় জড়িয়ে ছিলেন সেখান থেকে বের হতে পারবেন। তাছাড়া আপনি যদি নতুন চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা মিলবে। এসময় আর্থিকভাবে খুব লাভ হবে আপনার, তবে অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করার আগে একবার ভেবে নেবেন। এসময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। নতুন কাজের অফার আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications