Mangal Gochar 2023: স্থান পরিবর্তন করবে মঙ্গল, নতুন ব্যবসা শুরু করার আগে দু’বার ভাববেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।
মঙ্গলকে আমরা সন্তান, শিক্ষা ভালোবাসা, ব্যবসার কারক বলেই আমরা জানি। মঙ্গল ১৮ অগাস্ট বিকেল ৩ টে ১৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে, কাদের সাবধানে থাকতে হবে, দেখুন।

সিংহ রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করার পরে সিংহ রাশির (libra) ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। কোনও কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না। কথাবার্তা নিয়ন্ত্রণে রেখে বলতে হবে। মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে আপনাকে।পরিবারের সকলের সঙ্গে খুব অশান্তিতে কাটবে। আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন, না হলে অশান্তির সম্মুখীন হবে আপনাকে। দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকবে। সকল কাজে খুব সাবধানে থাকতে হবে। আচমকাই কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ কোনও কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা-মায়ের পরামর্শ নিন।
কন্যা রাশি
কন্যা রাশির (virgo) অষ্টম ঘরে প্রবেশ করেছে মঙ্গল। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। তবে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আপনাকে খুব সতর্ক থাকতে হবে, না হলে অশান্তি সকলের সঙ্গে বাধতে থাকবে। পরিবারে অশান্তির লেগে থাকার কারণে আপনার মন কখনোই ভালো থাকবে না। কথাবার্তা, বিতর্ক এড়িয়ে চলুন। কোনও কাজ করার আগে বারবার ভাববেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে ক্ষতি হতে পারে। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি
মঙ্গলের অশুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের ওপর। এই সময় কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে অশান্তি লেগে থাকবে।শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কোমর থেকে পা পর্যন্ত আপনার ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনি যতই পরিশ্রম করুন না কেন সেখানে সাফল্য আপনি পাবেন না। তাই মন খারাপ থাকবে আপনার। এসময় সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। কথাবার্তা সাবধানে বলার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন। অন্যথায় আপনার সঙ্গে সকলের অশান্তি বাঁধতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications