Mangal Gochar 2023: মঙ্গলের স্থান পরিবর্তনে চাকরি থেকে ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা গ্রহের সেনাপতি বলেই জানি। মঙ্গলকে আমরা সাহসিকতা, সেনাবাহিনী, পুলিশ, সম্পত্তির কারক বলেই জানি। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
১৬ নভেম্বর মঙ্গল নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এসময় মঙ্গলের কৃপা পাবেন কিছু রাশির ব্যক্তিরা, তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে তাদের সফলতা লেগেই থাকবে। তারা নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। জানুন কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে।

- বৃষ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সমাজের সম্মান বাড়বে।যোগের শুভ প্রভাব পড়বে আপনার ওপরে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত, এই সময় আর্থিক দিকে খুব লাভ হবে, তাছাড়া এই সময়টি আপনার জন্য খুব ভালো, মনের ইচ্ছা পূরণ হওয়ার সময়।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা মিলবে। এসময়ে আপনার আর্থিক দিকে লাভ হবে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান করতে পারেন, এসময় আপনার শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা মিলবে। সন্তানের জন্য কোনোও ভালো খবর পেতে পারেন, প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। এই সময় জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন আপনি। তাছাড়া আপনি যদি নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। চাকরিতে সুফল পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও খুব সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications