Mangal Gochar 2023: মঙ্গলের শুভ প্রভাবে সূর্যের মতো ভাগ্য উজ্জ্বল হবে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গলকে আমরা সাহস, বীরত্ব, ভূমির কারক বলেই জানি। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরেই নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। অগাস্ট মাসে কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল।
এসময়ে তিন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন, কোন কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, জানেন।

তুলা রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করার কারণে তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার নবম ঘরে প্রবেশ করবে মঙ্গল। তাই আপনাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় ভাইবোনদের সাথে তর্ক বিতর্ক এরিয়ে চলারই চেষ্টা করবেন। শরীর সুস্থ রাখবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় সকল কাজের জন্য আপনি সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।

ধনু রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করার কারণে ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার পঞ্চম ঘরের অধিপতি হল মঙ্গল। তাই আপনার আর্থিক দিকের খুব লাভ হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনারা নতুন ভাবে কোন সম্পর্কে জড়াতে পারেন। আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমে যাবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। যারা বেকার রয়েছেন তারা চাকরির পরীক্ষা দিতে পারেন, তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি সব কাজে বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন।
মকর রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করায় মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। আর্থিক দিকে লাভ হবে। ভালো কোনও খবরে আপনি খুশি হবেন। এই সময় পিতা-মাতার সান্নিধ্য পাবেন। সকল কাজে মাঝেও স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। শুধু তাই নয়, যারা বেকার রয়েছেন তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন, পারিবারিক জীবনেও আপনার সাফল্য আসবে। এসময় বিদেশে নতুন সম্পত্তি কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications