Mangal Gochar 2023: কবে মঙ্গল স্থান বদল করবে, ব্যবসায় লাভের মুখ দেখতে চলেছেন কারা
মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি, ভূমি, সাহস, বীরত্ব, সম্পত্তির কারক হল মঙ্গল, এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। অক্টোবর মাসে অনেক বড় গ্রহরাই স্থান বদল করবে।
তার মধ্যে নাম রয়েছে মঙ্গলেরও। আগামী মাসের শুরুতেই নিজের ঘর বদল করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ, এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে উন্নতি করবে সেনাপতি গ্রহ। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে।

- মীন রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করায় মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় যা করবেন তাতেই মিলবে সফলতা। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাঁদের লাভের সময় শুরু হবে। আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেখানেও সফলতা মিলবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন এই সময়।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা আসবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনি যদি স্টক মার্কেট, লটারি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কর্মক্ষেত্রে, যেখানে আপনার সিনিয়রদের আপনার কাজের প্রশংসা করতে দেখা যাবে। শুধু তাই নয়, এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার মানসিক চাপ কমবে এবং সাহস ও বুদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। আত্মবিশ্বাস বাড়ায় আপনি সব কাজ একা হাতে সামলাতে পারবেন। এসময় আপনার জন্য সময় খুব ভালো সময়। যারা চাকরি খুঁজছেন তারা কাঙ্ক্ষিত সুযোগ পাবেন। পরিবারের প্রিয় কোনও সদ্যসের কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে। আর্থিক দিক থেকেও উন্নতি হবে আপনার। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। লেখালিখি, সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তাদের ভালো সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications