Mangal Gochar 2023: অগাস্টে ঘর পাল্টাবে মঙ্গল, লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের
মঙ্গলকে আমরা সাহস, বীরত্ব, সাহসিকতার প্রতীক বলেই জানি। জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল যখন তার নিজের ঘর পাল্টায় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। তা কারোর জন্য শুভ হতে পারে, আবার কারো জন্য অশুভও হতে পারে।
অগাস্ট মাসের ১৮ তারিখ মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মিথুন রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করার কারণে মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের অশুভ সময় শুরু হবে। এই সময় কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। সকলের সঙ্গে ঝগড়া, অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে হবে আপনাকে। এসময় প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, কঠোর পরিশ্রম করলেও আপনার জীবনে সাফল্য আসবে না। তাদের পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার না করলে অশান্তি লেগেই থাকবে। কোনও কাজ করার আগে বারবার ভাববেন।
সিংহ রাশি
সিংহ রাশির (leo) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় কোনও কাজ আপনি করতে পারবেন না। যে কোনও চ্যালেঞ্জের মুখে আপনাকে পড়তে হবে। দূরে কোথায় ঘুরতে না যাওয়াই ভালো। এসময় আপনারা যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাঁদের নানান অশান্তি আসবে জীবনে। দাম্পত্য জীবনেও কিন্তু আপনি সুখী হবেন না। মনে শান্তি থাকবে না। পা সংক্রান্ত নানান সমস্যায় ভুগতে পারে আপনাকে। আর্থিক খরচ ক্রমশ বাড়তে থাকবে, দাম্পত্য জীবন ততটা সুখের মুখ দেখবেন না। আর্থিকভাবে তেমন লাভ হবে না আপনার। এসময় যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে আপনার আর্থিক দিকে ততটা লাভ হবে না।

মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিদের আর্থিক দিকে ততটা লাভ হবে না। এই সময় কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। পেটের নানান সমস্যা আপনার দেখা দেবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।এসময় পিতা-মাতার শরীরের দিকে যত্ন নেবেন। সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে নানান সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনার জন্য ভালো, সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications