Mangal Asta 2023: অস্তমিত মঙ্গলের অশুভ দৃষ্টি কোন রাশির জাতকদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি, এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। মঙ্গল গ্রহকে আমরা সাহস, বীরত্ব, সম্পত্তি কারক বলেই জানি।
মঙ্গল অস্তমিত অবস্থায় কোন রাশির জাতক-জাতিকাদের ওপর খারাপ প্রভাব ফেলবেন। কাদের আর্থিক দিকেও আসবে নানান অসুবিধা, জানুন এই প্রতিবেদন থেকে।

- মেষ রাশি
মঙ্গল অস্ত যাওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। কোনও কাজে তেমন ভাবে সফলতা অর্জন করতে পারবে না। আর্থিক দিকে আপনার নানা অসুবিধা আসবে। তাই এসময় একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। এই সময় নানান দুর্ঘটনা ঘটতে পারে আপনার। এসময় কোনও কাজেই বিনিয়োগ না করাই ভালো। এসময় আপনার আর্থিকদিকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করুন। সূর্যকে জল নিবেদন করুন। পারলে সূর্য দেবতার মন্ত্রগুলি জপ করুন, জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে নানান অসুবিধা আসবে, পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। সন্তানদের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন। মন খারাপ করবেন না। কোনও খারাপ খবর আপনি বিচলিত হয়ে উঠবেন না। শান্ত থেকে কাজ করবেন, তবে প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে পারবেন। এসময় আপনার ব্যবসায়ে অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এ সময় কোনও কাজে সফলতা আসবে না, প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন ভালোভাবে। কারোর সঙ্গে ঝগড়া শান্তি করবেন না। এই সময় খুব সাবধানে থাকার চেষ্টা করবেন আপনার। জীবনে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গাড়ি চালালে আসতে চালাবেন। এসময় আপনি যদি কারোর সঙ্গে ঝগড়া করবেন না। তাহলে আপনার জীবনের নানান অসুবিধা আসবে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। তবেই জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications