Mangal Asta 2023: কবে অস্ত যাবে মঙ্গল, বাড়তি খরচে লাগাম দেবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে তারা, সেটি করোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। মঙ্গলকে আমরা ব্যবসা, ভূমি, পুত্রের কারক বলেই জানি। কন্যা রাশিতে রয়েছে এই গ্রহ।
২৪ সেপ্টেম্বর মাসে ৬ টা ২৬ মিনিটে কন্যা রাশিতে অস্ত যেতে চলেছে মঙ্গল, এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে অবনতি হবে, তাদের মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
মেষ রাশির (aries) অধিপতি হল মঙ্গল, এসময় কিছু সময় রাশির ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে, শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে।সদস্যদের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন। কর্মজীবনে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগ করার আগে বারবার ভাবুন। না হলে আপনার নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না।
বৃষ রাশি
মঙ্গল অস্ত যাওয়ার কারণে বৃষ রাশির (tarus) জাতক-জাতিকাদের নানান অসুবিধা সম্মুখীন হতে হবে. বাবা-মায়ের সঙ্গে আপনার তর্কাতর্কি এড়িয়ে চলুন। এসময় কঠোর পরিশ্রম করে তবেই কাজে সাফল্য আসবে। আর্থিক দিকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অর্থ ব্যয় হবে, তবে বাড়তি খরচের দিকে নজর দিন। শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো, পরিবারের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে।

কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুধু হবে। নিজের চাকরি দিকে নজর দিন, কারণ আপনার চাকরিতে খুব অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবনতি হবে এসময়। এসময় সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। মানসিক চাপ বাড়বে। নতুন যানবাহন না কেনাই ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে সফলতা না পাওয়ার সময়। আর্থিক সংকট দেখা দেবেন এই সময়। একটু সতর্ক থাকার চেষ্টা করুন, না হলে নানান বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে। শ্ত্রুরা এই সময়ে আপনার ক্ষতি করতে পারে। তাই সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications