Mangal Asta 2023: অস্ত যেতে চলেছে মঙ্গল, ব্যবসায় বিনিয়োগ করার আগে দুবার ভাববেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলবে। ঠিক তেমনই নানারকম যোগও তৈরি করে।
মঙ্গলকে আমরা সাহস, বীরত্ব কারক বলেই জানি। মঙ্গল কন্যা রাশিতে অস্ত যাবে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যে ৬ টা ২৬ মিনিটে। এসময়ে কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময়ও শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকাদের খুব অসুবিধার সময় শুরু হবে। এসময় কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। কর্মক্ষেত্রে আপনার নানান সমস্যা আসবে। ব্যবসায় একটু সতর্ক হয়ে কাজ করবেন, না হলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।কর্মক্ষেত্রে কথা কাটাকাটি এড়িয়ে চলুন, না হলে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না।আপনার এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। তবেই কিন্তু আপনি জীবনে সফলতা আনতে পারবেন।
কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব অসুবিধা হবে। ব্যবসায় ও চাকরিতে আপনার ব্যর্থতা লেগেই থাকবে। এসময় কোনও কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসা চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাবেন, না হলে পরে আরোও সমস্যা বাড়তে পারে। তাই এসময় মাথা ঠান্ডা রাখবেন। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য জীবনে নানান সমস্যা আসবে। স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে। তাই কোনও কাজে তেমন ভাবে সাফল্য আসবে না।

তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের আর্থিক দিকে নানান অসুবিধা আসবে। এসময় কর্মক্ষেত্রে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আপনাকে নানান ক্ষতির সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না। যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। কোনও কাজে সফলতা পাবেন না। আর্থিক দিকে পিছিয়ে পড়তে হবে আপনাকে। এসময় আপনার দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো । এসময় যদি আপনি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, সেখানেও আপনার সাফল্য আসবে না। মানসিক চাপ নেবেন না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাই শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications