শুক্রের কারণে গঠিত হচ্ছে ‘মালব্য যোগ’, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে এই রাশিদের জীবন
শুক্রের কারণে গঠিত হচ্ছে ‘মালব্য যোগ’, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে এই রাশিদের জীবন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, জাঁক-ঝমক সম্পদের দেবতা হিসেবে আমরা শুক্র রাশিকেই জানি। চলতি মাসে শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। তুলা রাশিতে ঘর পরিবর্তনের কারণে তৈরি হচ্ছে মালব্য যোগ। আর এটি খুব শুভ যোগ বলে মনে করা হয়। এই যোগের কারণে সকল রাশি বিশেষভাবে প্রভাবিত হবে। তবে কিছু রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। দেখে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছে।

মেষ রাশি
এই মালব্য যোগের কারণে শুভ সময় শুরু হচ্ছে। মেষ রাশির সপ্তম ঘরে শুরু হবে এই যোগ। এই কারণে এই রাশিদের ব্যক্তিদের বিবাহিত জীবন, অংশীদারিত্ব কাজে আপনারা খুব সুবিধা লাভ করতে পারবেন। এই সময় আপনারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। যেখানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনাদের উন্নতির যোগ রয়েছে। তাছাড়া নতুন সম্পত্তি কিনতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে থেকে আর্থিক দিকে আপনার অনেক উন্নতি হবে। জীবনে সাফল্য পাবেন আপনি। পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।

ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের মালব্য যোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনাদের ১১ তম ঘরে তৈরি হচ্ছে এই যোগ। যাকে বলা হয় আয় ও লাভের ঘর। এই সময় আপনাদের আয় প্রচন্ড পরিমাণে হতে থাকবে। ব্যবসায় উন্নতি করতে পারবেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জীবনে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে যারা রাজনীতিতে যুক্ত তারা তাদের প্রভাব ক্রমশ বাড়তে থাকবে। আপনি খুব সাফল্য পাবেন কাজের জায়গায়। কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তাছাড়া সকল কাজে উন্নতি করতে পারবেন।

মকর রাশি
এই রাশির দশম ঘরে তৈরি হচ্ছে মালব্য যোগ। এই ঘরকে চাকরি স্থান বলা হয়। এই সময় আপনি নতুন কাজের প্রস্তাব পেতে পেতে পারেন। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনাদের ইনক্রিমেন্ট ও চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। যেখান থেকে আপনার আর্থিক দিকে যথেষ্ট শুভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন বা সেখানে চাকরি করতে পারেন। যেটি আপনার জন্য খুব শুভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications