শুক্রের কারণে গঠিত হচ্ছে ‘মালব্য যোগ’, সাফল্যের সময় শুরু এই রাশিদের
শুক্রের কারণে গঠিত হচ্ছে ‘মালব্য যোগ’, সাফল্যের সময় শুরু এই রাশিদের
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে আমরা প্রেম, রোমান্স,সৌন্দর্যের কারক বলেই জানি। এই গ্রহ যখন পরিবর্তন করে তখন সকল রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর অশুভ হতে পারে। অক্টোবর মাসের ১৮ তারিখ রাত ৯ টা ৩৮ মিনিটে এই গ্রহ ঘর পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করেছে। ১১ নভেম্বর মাস তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আর এই কারণেই গঠিত হবে 'মালব্য যোগ’। এই যোগের কারণে সাফল্যের সময় শুরু অনেক রাশির। জেনে নিন সেই রাশির তালিকায় রয়েছে।

বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু। এই সময়ে তাঁরা যে কাজেরি হাত দেবেন সেই কাজেই সাফল্য পারবেন। এই সময়ে সকল কাজেই আপনি সাফল্য পাবেন। জীবনে প্রতিটি কাজে এগিয়ে যেতে পারবেন। হুটহাট কোনও সিদ্ধান্ত নেবেন না। মাথা ঠান্ডা করে প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনি জীবনে সফলতা পাবেন। কাজের ক্ষেত্রে মনোযোগ দিন। তাহলে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন।

কন্যা রাশি
এই সময়ে শুভ সময় শুরু এই রাশির ব্যক্তিদের। এই সময় আপনি লটারি কাটতে পারেন, তাহলে তা মিলে যাবার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনার সুখ থাকবে। এই সময়ে সব ভালো কাজ করুন। সেখান সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নতুন চাকরিতে যেতে পারেন, যদিও পুরনো চাকরিতে আপনার স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরিতে গেলেও সেটিতে আপনার আর্থিক দিকে খুব শুভ হবে।

তুলা রাশি
মালব্য যোগের কারণে এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা জমি, বাড়ি, ক্রয়- বিক্রয় করতে পারেন। ভালো চুক্তিতে সই করতে পারেন। যারা এখনোও অবিবাহিত তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। বাড়ির সকলের সমর্থন পাবেন। এছাড়াও আপনি আপনার বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। জীবনে সব কাজে এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাজ করার চেষ্টা করুন। তবে অবশ্যই এই সময় মাথা ঠান্ডা রেখে চলবেন।

মকর রাশি
শুক্র গ্রহের কারণে গঠিত হচ্ছে মালব্য যোগ। এই যোগের কারণে সাফল্যের সময় শুরু। এই সময়ে আপনার জীবনে সাফল্য আসবে। দূরে কোথাও ভ্রমন করতে পারবেন। সকল কাজে সাফল্য পাবেন। তাদের পারিবারিক জীবন ও দাম্পত্য জীবনের ঝগড়া অশান্তি মিটে যাবে। সঙ্গিনীর সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। নতুন ব্যবসায় নতুন ভাবে বিনিয়োগ করলে আপনার জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন।

কুম্ভ রাশি
এই যোগের কারণে শুভ সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। চাকরিতে শুভ সময় শুরু হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের বাইরে যেতে হতে পারে। তবে সেখান থেকে তারা আর্থিক দিকে লাভ করবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। শরীর ভালো থাকবে। পিতা মাতার পূর্ণ সমর্থন পাবেন। চাকরিতে সাফল্য পাবেন। তারা জীবনে অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তাদের পারিবারিক জীবন ও দাম্পত্য জীবনের ঝগড়া অশান্তি মিটে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications