Malavya Rajyog 2023: মালব্য রাজযোগের শুভ প্রভাবে নতুন বাড়ি কিনতে চলেছেন কারা

Malavya Rajyog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা রোমান্স, প্রেম, ব্যবসার কারক বলেই জানি। শুক্র যখন স্থান পরিবর্তন করে তখন শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে ১২ রাশির উপরে। অনেক সময় নানান যোগও তৈরি করে থাকে।

নভেম্বর মাসে শুরুতেই শুক্র তার স্থান পরিবর্তন করবে এবং তৈরি করবে 'মালব্য রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা।

Malavya Rajyog 2023

  • বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের ওপর শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে পরিবারকে কম সময় দিতে হবে আপনাকে। কাজের জায়গায় খুব সচেতন থাকতে হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। নতুন ব্যবসা শুরু করার আগে পরিবারের সকলের মতামত নিয়ে তবেই করবেন। আইনি যে সমস্যায় ছিলেন সেটি থেকে বেরোতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে। চাকরির জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, নয়া চাকরির অফার পাবেন আপনি এখানেই। চাকরি থেকে কর্মক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা খুব ভালো থাকতে পারবেন।এসময় কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের বিশেষ সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় আপনি এখন থেকেই করতে পারবেন। এই সময় অহেতুক চিন্তাভাবনা ছেড়ে দিন। মানসিক চাপ কমান, পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটান। সিনিয়ার ও জুনিয়রদের কাছ থেকে তারা সহায়তা পাবেন। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়ীদের জন্য শুভ সময়। এসময় আপনার লটারি কাটতে পারেন, সেখানে তা মেলার সম্ভাবনা রয়েছে।

Malavya Rajyog 2023

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius)ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে আপনার। প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য সাফল্যের সময় শুরু হবে। শিক্ষার্থীরা নতুন কাজ শুরু করতে পারেন। ব্যবসায় প্রচুর লাভ করবেন। এসময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। বাবা মায়ের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের সকলের সঙ্গেই আপনি খুব ভালো থাকতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+