নতুন বছরের তৈরি হবে এই শুভ রাজযোগ, আচমকাই হাতে টাকা আসবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ধন, সম্পদ, সম্মান, ঐশ্বর্য, প্রেম রোমান্সের কারক বলে মনে করা হয়। এই গ্রহ যখন স্থান বদল করে কিংবা উদয় হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে।

আগামী বছর শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এই সময় শুক্র তৈরি করবে 'মালব্য রাজযোগ’। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে তাদের। কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, জানুন।

Property

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময়ে চাকরি পরিবর্তন করার কথা যারা ভাবছেন তাদের শুভ সময়। তাছাড়া জীবনে কঠোর পরিশ্রম করলে আপনি এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতি হবে। তাই যেকোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত এই সময় নিলে আপনার জীবনেও সফলতা আসবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। ব্যবসাতে লাভের মুখ দেখবেন। আর্থিক দিকেও লাভ হবে। দাম্পত্য জীবনে একটু অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।

  • ধনু রাশি

এই শুভ রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বাড়ি কেনার মত স্বপ্ন পূরণ হতে পারে। এমনকি পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে পারেন। তাছাড়া ব্যবসাতেও খুব সফলতা আসবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। সন্তানের খুশির খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না।

অংশীদারিত্ব ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে অর্থলাভ হবে। আপনার সন্তানের জন্য কোনও চিন্তা করতে হবে না। পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবে সে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় ব্যবসায় সাফল্যে পারবেন। তাছাড়া আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে।আপনার খ্যাতি ও মর্যাদা ক্রমশ বাড়তে থাকবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার লাভ হবে।

পরিবারের নতুন সদস্যদের আগমনে আপনার খুশি লেগে থাকবে। প্রিয়জনের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ধর্মীয় কোনও অনুষ্ঠানে আপনার মনে সুখ থাকবে। এসময় বড় সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+