নতুন বছরেই শুক্রের কারণে তৈরি হবে ‘মালব্য রাজ যোগ’, অর্থ লাভের সম্ভাবনা এই রাশিদের
নতুন বছরেই শুক্রের কারণে তৈরি হবে ‘মালব্য রাজ যোগ’, অর্থ লাভের সম্ভাবনা এই রাশিদের
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে আমরা সুখ, সমৃদ্ধি, শারীরিক, বৈবাহিক সম্পর্কের কারক বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে এই গ্রহ। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জীবনে অশুভ হতে পারে। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। রাত ৮ টা ১২ মিনিটে এই গ্রহ ঘর পরিবর্তন করবে। শুক্র মীন রাশিতে প্রবেশ করে 'মালব্য রাজ যোগ’ তৈরি করবে। এই সময় সকল রাশির ওপরেই প্রভাব ফেলবে সে। তবে তিন রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। জানুন তারা কারা।

মিথুন রাশি
শুক্রের কারণে তৈরি হচ্ছে মালব্য রাজ যোগ। এই যোগের কারণে শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এই সময় তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এসময় কর্মক্ষেত্রে আপনারা অনেক প্রশংসিত হবেন। বসের সান্নিধ্যে থাকতে পারবেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতে ও ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিকভাবে লাভ হবার সম্ভাবনা রয়েছে। রিবারকে নিয়ে এসময় ভ্রমনে যেতে পারেন। তাহলে তারা খুশি হবে। সেই জন্য আপনার পারিবারিক দিকে খুব উন্নতি হবে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

কন্যা রাশি
মালব্য রাজ যোগের কারণে কন্যা রাশির ব্যক্তিদের পারিবারিক থেকে আর্থিক দিকে খুব উন্নতি হবে। এসময় যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনে খুব সুখী হতে পারবেন। সেই সঙ্গে অংশীদারিত্ব ব্যবসায় আপনি যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। এসময় আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, সেখানে আপনার সাফল্যমেলার সম্ভাবনা থাকবে। যারা বিবাহিত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হচ্ছে। সেই সঙ্গে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। পারিবারিক দিকেও আপনি বেশ সুখী থাকবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন তাহলে মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনি।

ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হচ্ছে। মালব্য রাজ যোগের কারণে আপনার প্রতিটি দিনই প্রায় ভালো কাটবে। এ সময় আপনি আপনার বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। নতুন চাকরির অফার পেতে পারেন। যারা ব্যবসায়েযুক্ত তাদের ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা শিল্পী ও রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications