দুই শুভ রাজযোগে সোনায় মুড়বে কাদের ভাগ্য, শনি ও শুক্রের আশীর্বাদ পাবেন কারা

প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় মত স্থান পরিবর্তন করে শুভ ও অশুভ নানান রকম যোগ তৈরি করে থাকে। সেই সময় তারা বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। বর্তমানে কর্মদাতা গ্রহ শনি কুম্ভ রাশিতে রয়েছে। ১৯ মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। ৩০ বছর পর কুম্ভ রাশিতে শনির কারণে তৈরি হবে 'শশ রাজযোগ’।

শুক্রের কারণে তৈরি হবে 'মালব্য রাজযোগ’। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে শনি গ্রহ। ৩০ বছর পর একই সঙ্গে দুই রাজযোগ তৈরি হচ্ছে। দুই রাজযোগের শুভ প্রভাবে চাকরি থেকে ব্যবসায় উন্নতি করতে পারবেন কারা, জানুন।

Rajyog

  • বৃষ রাশি

শশ ও মালব্য রাজযোগের বিশেষ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপরে। এই সময়ে সব গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন। আপনার চাকরিতে বেতন বাড়তে পারে। তাছাড়া এই সময় আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের বিশেষ সহায়তা পাবেন আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে। নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের ওপর রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় চাকরিতে বিষয়ে সুবিধা পাবেন আপনি। সমাজে সম্মান বাড়তে থাকবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। আপনার বিদেশ যাওয়ার মত স্বপ্ন পূরণ হবে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। সোনার ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে শুভ সময় শুরু হবে।

  • কুম্ভ রাশি

শুভ রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির ব্যক্তিরা সব কাজে এগিয়ে যেতে পারবেন। চাকরিজীবীরা ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। আপনি সামাজিক ও ধর্মীয় কাজে বেশি আগ্রহী হবেন। এই সময়ে চাকরিতে কর্মরত ব্যক্তিরা নতুন জায়গায় কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন আপনি। আর্থিক দিকে লাভ হবে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করবেন।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গবেষণার কাজ করছেন তাদের জন্য খুব শুভ সময় শুরু হবে। এই সময়ে, আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আপনার পরিবারের সমস্ত সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। অমীমাংসিত কাজ হয়ে যাবে আপনার। অপ্রত্যাশিত আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+