একটি রুটিই ফিরিয়ে দিতে পারে আপনার ভাগ্য, শুধু বানান এই পদ্ধতিতে
এমন অনেকেই রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পরেও সেভাবে অর্থ ধরে রাখতে পারেন না। বলা হয়, তাদের উপর মাতা লক্ষীর কৃপা থাকে না। অনেক সময় বাস্তুত্রুটির কারণেও এমন সমস্যার সম্মুখীন হতে থাকেন অনেকেই।
তবে আপনি যদি আর্থিক দিকেও উন্নতি করতে চান ও জীবনে সাফল্য পেতে চান তাহলে রুটি যখন তৈরি করবেন তখন তার সঙ্গে এটি মিশিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। এমনকি নবগ্রহের কৃপাও আপনি পাবেন। জানুন কী কী করবেন।

- শুক্রকে শক্তিশালী করতে কী করবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে এমন অনেক জিনিস রয়েছে যা নবগ্রহের সঙ্গে সম্পর্কিত। যেমন- হলুদ হল বৃহস্পতি সঙ্গে সম্পর্কিত। ঘি ও চিনি শুক্রের সঙ্গের সম্পর্কিত। ময়দা মাখার সময় আপনি যদি সামান্য ঘি আর চিনি দেন, তাহলে আপনার জন্মকুণ্ডলীতে থাকায় শুক্র আরও শক্তিশালী হয়ে উঠবে।
- মা লক্ষ্মী খুশি করতে কী করবেন
শুক্র হল বিলাসিতা, সম্পদ, প্রেম বৃদ্ধির কারক। তাই যখন ময়দা আপনি ঘি আর চিনি মিশিয়ে রুটি তৈরি করবেন। তখন শুক্র গ্রহ শক্তিশালী হবে। সেই সঙ্গে মা লক্ষ্মীও প্রসন্ন হন। আপনার আর্থিক দিকে অভাব হবে না। সুখ-সমৃদ্ধিতে জীবন ভরে উঠতে থাকবে। জীবনে কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না।
- স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে
যদি স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও ভালো করতে চান, বিবাহিত জীবনে সুখী থাকতে চান। তাহলে অবশ্যই কিন্তু রুটিতে ঘি মেশাবেন। এতে কিন্তু পরিবারে সকলে সুখে থাকতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।
- কী করলে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে?
রুটি তৈরি করার পর প্রথম রুটিকে গরুকে ও শেষ রুটিটি কুকুরকে খাওয়ান। এতে দেবদেবীর আশীর্বাদ আপনার উপর অটুট থাকবে। জীবনে নানান সমস্যা থেকে বেরোতে পারবেন। এমনকি ঘরে সুখ সমৃদ্ধিও বিরাজ করবে।
- অন্নপূর্ণা দেবীর কৃপা পেতে কী করবেন
রান্না করার সময় কখনও খারাপ চিন্তা মাথায় আনবেন না। হাসিখুশিভাবে রান্না করবেন। জীবনে সুখ, ভালোবাসা তাহলে লেগেই থাকবে। ঘরে মা লক্ষ্মীও বিরাজ করবে বা অন্নপূর্ণা দেবীর কৃপায় আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। পরিবারে সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন। আর্থিক দিকেও লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications