Makar Sankranti 2024: নতুন বছরে কবে পালিত হবে মকর সংক্রান্তি, কীভাবেই বা করবেন সূর্যের পুজো
জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দুধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। পৌষ মাসে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করে, এসময়ে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে। সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু মকর সংক্রান্তি উৎসব পালিত হয়।
নতুন বছরের শুরুতেই পালিত হবে মকর সংক্রান্তি উৎসব। মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব। যদিও প্রতি বছর মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পালিত হয়, তবে ২০২৪ সালে মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি পালিত হবে।

- জানুন শুভ সময়
জ্যোতিষশাস্ত্রে, গ্রহের রাজা সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে ২০২৪ সালের ১৪ জানুয়ারি সূর্য স্থান পরিবর্তন করবে মধ্যরাতে, তাই ১৫ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি। বলা হয়, সূর্যাস্তের পর যেহেতু সূর্য রাশি পরিবর্তন করবে তাই এই মকর সংক্রান্তি অত্যন্ত শুভ হবে। এই মকর সংক্রান্তির শুভ সময় শুরু হবে সকাল ১০ টা ১৫ মিনিট থেকে যা চলবে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত। এসময় আপনি যদি পুজো বা তপস্যা বা কোন কিছু দান করেন তা কিন্তু অত্যন্ত শুভ। এসময় যদি আপনি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন তাহলে আপনার জীবনে সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ থাকবে। তার কৃপায় জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
- কী করলে পাবেন সূর্যের বিশেষ কৃপা
ভারতের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তির বিভিন্ন নামে পরিচিত। মকর সংক্রান্তি সংক্রান্তি যেমন গুজরাতে উত্তরায়ণ, দক্ষিণ ভারতে পোঙ্গল নামে পরিচিত। সূর্য স্থান পরিবর্তন করার উপলক্ষেই মকর সংক্রান্তি উৎসব উদযাপিত হয়। আর এদিন চাল, মুগ ডাল, তামার কলসি, সোনা পশমের বস্ত্র ইত্যাদি দান করলে নাকি সূর্যের বিশেষ কৃপা পাওয়া যায়। এমনকি পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। ভগবান নারায়ণের কৃপায়ও নাকি জীবনে লেগে থাকে সফলতা।
- কীভাবে করবেন সূর্যের পুজো
নতুন বছরের ১৫ তারিখ সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হবে মকর সংক্রান্তি উৎসব। সূর্যোদয়ের আগে এদিন ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করুন, তারপর সব কাজ সেরে গঙ্গাজল দিয়ে পুরো বাড়িকে শুদ্ধ করুন, তারপর আপনি নদী বা কোনও পুকুরে গিয়ে স্নান করুন। তারপর পরিষ্কার কাঁচাধোঁয়া জামা কাপড় পরুন। যদি পারেন হলুদ রঙের বস্ত্র পরুন। তারপর সূর্যদেবকে জল অর্পণ করুন।
যখন সূর্য জল নিবেদন করবেন তখন তাতে সামান্য পরিমাণ তিল দিন। তারপর আপনি আরতি করুন এবং সেই সঙ্গে হয় সূর্য চাল্লিসা পাঠ করুন। এতে আপনার জীবনের সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। সূর্য দেবতার কাছে আপনার মনের দুঃখ কষ্ট জানান দেখবেন তাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কেটে গিয়ে আপনি সুখে থাকতে পারবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরিব-দুঃখীদের কিছু দান করুন, এতে সূর্য দেবতার বিশেষ কৃপা লেগে থাকবে।












Click it and Unblock the Notifications