Makar Sankranti 2025: মকর সংক্রান্তিতে রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করলেই ফিরবে ভাগ্য
হিন্দুধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই উৎসব শুরু হয়। এই সময়ে নদীতে স্নান করা ও দারিদ্র ব্যক্তিদের দান করার বিশেষ গুরুত্ব রয়েছে।
দান করলে জীবনের সমস্ত কাজে সফলতা পাওয়া যায়। এমনকি কর্মজীবনেও সফলতা আসে। আপনি যদি এই জিনিসগুলি দান করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করুন, পাবেন শুভ ফল।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা মকর সংক্রান্তির দিন চিনাবাদাম, গুড়, মধু দান করুন। এটিও আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। এতে আপনাদের আর্থিকদিকে যথেষ্ট লাভ হবে।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকার এই বিশেষ দিনে সাদা তিলের লাড্ডু দান করুন। এতে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা এই মকর সংক্রান্তির দিন মুগ ডাল ও সবুজ শাকসবজি দান করুন। এতে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা মকর সংক্রান্তির দিন দুধ, চাল, দান করুন। এতে সূর্যদেবের বিশেষ কৃপা পাবেন আপনি।
- সিংহ রাশি
সিংহ ব্যক্তিরা মকর সংক্রান্তির দিন গম, গুড়, চিনি দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতে আপনার মনের বাসনা পূরণ হবে।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিরা জীবনে উন্নতি করতে চাইলে মকর সংক্রান্তির দিন সবুজ রঙের কাপড় দারিদ্র ব্যক্তিদের দান করুন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা মকর সংক্রান্তিতে চিড়ে ও তিল দান করুন। এতে আপনার মনের বাসনা পূরণ হবে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি জাতক-জাতিকারা জীবনে সফলতা অর্জন করতে বাদাম, মধু দান করুন। এতে দেখবেন আপনাদের ভাগ্যের দ্বার খুলবে।
- ধনু রাশি
মকর সংক্রান্তি দিন ধনু রাশির ব্যক্তিরা হলুদ রঙের কাপড় ও লাড্ডু দান করুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে কম্বল, চামড়ার জুতো দান করুন। এতে আপনার সকল কাজেই সফলতা আসবে।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিরা মকর সংক্রান্তির দিন ছোলার ডাল, পাকা কলা দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতে আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications