Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Makar Sankranti 2024: মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করলে সূর্য দেবতা রেগে যান, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) এবং হিন্দুধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর মকর সংক্রান্তি জানুয়ারি মাসেই পালিত হয়। যখন সূর্যগ্রহ মকর রাশিতে প্রবেশ করে তখনই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। জানুয়ারি মাসের ১৫ তারিখ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে আর এসময়ে শুরু হবে মকর সংক্রান্তি উৎসব। মকর সংক্রান্তি উৎসব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় খরমাস।

এই বিশেষ দিনে সূর্যের পুজো করার পাশাপাশি দান করা এবং নদীতে স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এমন অনেক কাজ রয়েছে সেগুলি যদি আপনি ভুলবশতও করে ফেলেন মকর সংক্রান্তিতে, তাহলে কিন্তু সূর্যদেব রেগে যান। এতে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, তাই আগেই সাবধান হোন।

Makar Sankranti 2024

  • এই বিশেষ দিনে কোন কোন কাজ করবেন না ,দেখুন

১) মকর সংক্রান্তির দিন কখনোই রসুন, পিঁয়াজ, আমিষ জাতীয় খাবার খাবেন না। মাংস বা মদও ছোঁবেন না।

২) মকর সংক্রান্তির দিন বাসি খাবার এড়িয়ে চলবেন। এদিন খিচুড়ি খাওয়া খুব শুভ বলে মনে করা হয়।

৩) এই বিশেষ দিনে কোনও ব্যক্তিকে অপমান করবেন না। এতে কিন্তু সূর্য দেবতা প্রচন্ড পরিমাণে রেগে যান।

৪) মকর সংক্রান্তির দিন যদি আপনার দরজায় কেউ আসেন বা কোনও ভিখারী আপনার থেকে ভিক্ষা চান, তাঁকে খালি হাতে কখনোই ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী টাকা বা খাদ্য বা কাপড় তাঁকে দান করুন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

৫) মকর সংক্রান্তির দিন কাউকে অন্যায় ভাবে কোনোও কাজ চাপিয়ে দেবেন না, এটি কিন্তু ভগবান সূর্য কখনোই পছন্দ করেন না।

কোনও কাজ এই বিশেষ দিনে করলে আপনার অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা থাকবে, দেখুন


১) মকর সংক্রান্তির দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনও কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন শ্রাদ্ধ অনুষ্ঠান করাও খুব শুভ। পূর্বপুরুষদের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেতে এদিন তাদের উদ্দেশ্যে আপনি জলও নিবেদন করতে পারেন।


২) মকর সংক্রান্তির দিন চাল, বস্ত্র ইত্যাদি দান করতে একদমই ভুলবেন না।


৩) এই বিশেষ দিনে সকালে নদীতে স্নান সেরে আচার অনুষ্ঠান মেনে সূর্য দেবতার পূজা করুন। সেই সঙ্গে সারা ঘরেই গঙ্গাজল ছিটিয়ে দিনে। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি প্রবেশ শক্তি বিদায় নেবে, ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+