Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Makar Sankranti 2024: সূর্যদেবকে প্রসন্ন করতে মকর সংক্রান্তির দিনে দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন

জ্যোতিষশাস্ত্রে, মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে, প্রতি বছর সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। চলতি বছর ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। আর এই বিশেষ দিনে কিন্তু সূর্য মকর রাশিতে প্রবেশ করবে।

এই বিশেষ দিনে স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এগুলি করলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। সেই সঙ্গে সূর্যদেবের সঙ্গে সঙ্গে শনিদেব কিন্তু ভীষণ খুশি হবেন। তাছাড়া মকর সংক্রান্তিতে কোন কোন জিনিস দান করলে সূর্য ও শনিদেব প্রসন্ন হন, দেখুন।

Makar Sankranti 2024

  • তিল

মকর সংক্রান্তির দিন আপনি কাউকে তিল দান করতে পারেন। তিল দান করলে ভগবান সূর্য ও শনিদেব ভীষণ খুশি হবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি যদি কোনও ঝামেলায় থাকেন সেই ঝামেলা থেকে বের হতে পারবেন, মনের ভয়, ভীতি দূর হবে আপনার।

  • ঘি

মকর সংক্রান্তির দিন আপনি কোনও অভাবী মানুষকে ঘি দান করুন। ঘি দান করা অত্যন্ত শুভ। এতে যদি আপনার কোনও গুপ্ত রোগ থাকে বা জটিল কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন সেটি থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে আপনার জন্মকুণ্ডলীতে সূর্য ও বৃহস্পতি আরও শক্তিশালী হবে। আর এর কারণে আপনি আর্থিক দিকে আরোও লাভ করতে পারবেন।

  • গুড়

মকর সংক্রান্তিতে গুড় দান করা অত্যন্ত শুভ। যদি পারেন গুড়ের সঙ্গে চাল, তিল, লাড্ডু ইত্যাদি দান করুন। শিব পুরাণ অনুযায়ী, শুদ্ধ খাবার দান করলে ভগবান সূর্য দেবতা খুব খুশি হন। সেইসঙ্গে বৃহস্পতির বিশেষ কৃপা লেগে থাকবে আপনার জীবনে। এই গুড় দান করলে আপনি কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন এবং সমাজে সম্মান কিন্তু আপনার ক্রমশ বাড়তে থাকবে।

  • খিচুড়ি

মকর সংক্রান্তিতে খিচুড়ি দান করা অত্যন্ত শুভ, যেটি চাল এবং উরদ ডাল দিয়ে তৈরি করা হয়। এটি দান করলেও কিন্তু আপনি শুভ ফল পাবেন। এতে জন্মকুণ্ডলীতে আপনার বৃহস্পতি সূর্য ও চন্দ্র গ্রহের অবস্থান আরোও শক্তিশালী হবে।

  • শীত পোশাক

এই বিশেষ দিনে আপনি দারিদ্র, অভাবী ব্যক্তিদের গরম জামা কাপড়, সোয়েটার ইত্যাদি দান করুন। এতে শনিদেব খুব খুশি হবেন। সেই সঙ্গে সূর্যদেবের বিশেষ কৃপা থাকবে আপনার উপর।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+