মকর সংক্রান্তিতে পূণ্যস্নানের সময়-ক্ষণ-তারিখ জেনেনিন

মকর সংক্রান্ত উপলক্ষ্যে উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হতে চলেছে কপম্ভ মেলা। সারা দেশের বিভিন্ন অংশে মকর সংক্রান্তি উপলক্ষ্যে একাধিক আঞ্চলিক অনুষ্ঠান আয়োজিত হয়।

মকর সংক্রান্ত উপলক্ষ্যে উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হতে চলেছে কপম্ভ মেলা। সারা দেশের বিভিন্ন অংশে মকর সংক্রান্তি উপলক্ষ্যে একাধিক আঞ্চলিক অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলায় পিঠে পার্বন থেকে গুজরাতে ঘুড়ি ওড়ানোর মত একাধিক অনুষ্ঠান আয়োজিত হয় এই সময়ে। জ্যোতিষ মতে এই মকর সংক্রান্তির দিন পূণ্যস্নান করলে তা জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে, দেখে নেওয়া যাক এর দিনক্ষণ সময়।

মকর সংক্রান্তি ও অনুষ্ঠান

মকর সংক্রান্তি ও অনুষ্ঠান

উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, মকর সংক্রান্তি উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজনে মেতে উঠতে চলেছে দেশ। দক্ষিণ ভারতে এই সময় পোঙ্গল ও উত্তর ভারতে এই দিনটিকে একাধিক পরম্পরার মধ্য দিয়ে পালন করা হয়। বাংলাতেও পৌষ পার্বন উপলক্ষ্যে পিঠে খাওয়ার চল রয়েছে।

মকর সংক্রান্তির পূণ্য় স্নানের তিথি

মকর সংক্রান্তির পূণ্য় স্নানের তিথি

মকর সংক্রান্তি উপলক্ষ্য়ে ১৫ জানুয়ারি সকাল ৭:১৮ মিনিটে পূণ্যস্নানের সময় রয়েছে। ওই একই দিনে ১২:৪৭ মিনিটে রয়েছে আরও একটি পূণ্যস্নানের সময়। তবে মহাপূণ্য কাল হিসাবে ১৫ জানুয়ারি সকাল ৭:১৮ মিনিট থেকে সকাল ৯:০৮ মিনিট পর্যন্ত সময়কে শুভ সময় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই সম পূণ্যস্নান জীবনে সৌভাগ্য সমৃদ্ধি বাড়িয়ে তোলে।

মকর সংক্রান্তির দিনক্ষণ

মকর সংক্রান্তির দিনক্ষণ

১৪ জানুয়ারি রাত ৮:০৫ মিনিট থেকে পড়ছে সংক্রান্তি । ১৫ জানুয়ারি বেলা ১১:২৮ মিনিট পর্যন্ত এই মকর সংক্রান্তি থাকবে। এই সময়কালের মধ্যে একাধিক বিধি অনুযায়ী পূজা পার্বন করা হবে।

মকর সংক্রান্তিতে কোন কাজটি করণীয়?

মকর সংক্রান্তিতে কোন কাজটি করণীয়?

মনে করা হয়, মকর সংক্রান্তি উপলক্ষ্যে একাধিক জিনিস দান করলে পূণ্যলাভ হয়। এই জিনিসগুলি হল চাল, ডাল, তিল, কম্বল, ঘি। এতে গৃহস্থের কল্যাণ হয় বলে দাবি একাধিক জ্যোতিষবিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+