মকর সংক্রান্তির মরশুমে আপনার সৌভাগ্য কি ফিরতে পারে! রাশি অনুযায়ী জানুন ভাগ্য

প্রতিটি বছরই প্রথম থেকে একাধিক স্বপ্ন দেখায়। সেই স্বপ্নকে সামনে রেখেই শুরু হয় প্রতিটি বছরের আলাদা পথ চলা। ২০১৯ সালের শুরুতেই অন্যতম বড় উৎসব মকর সংক্রান্তি।

প্রতিটি বছরই প্রথম থেকে একাধিক স্বপ্ন দেখায়। সেই স্বপ্নকে সামনে রেখেই শুরু হয় প্রতিটি বছরের আলাদা পথ চলা। ২০১৯ সালের শুরুতেই অন্যতম বড় উৎসব মকর সংক্রান্তি। এই সময় বিভিন্ন রাশিতে একাধিক প্রভাব পড়তে চলেছে বলে দাবি বিশিষ্ট জ্যোতিষবিদদের। দেখে নেওয়া যাক কোন রাশিতে কী প্রভাব ফেলতে চলেছে মকর সংক্রান্তি।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতক জাতিকারা যদি মনে করেন , যে এই সময় কোনও গাড়ি বা জমি কিনবেন , তাহলে আর না ভাবনা চিন্তা করে এগিয়ে যান। এই সময় আপনার প্রতিপত্তি , সম্মানও বাড়তে চলেছে ।বৃষ রাশির জাতকরা এই সময়ে নিজের জীবনে অভূতপূর্ব পরিবর্তন দেখতে চলেছেন। কোনও বহুদিনের ঝমালে মিটিয়ে এই সময়ে আপনারা এগিয়ে যাবেন।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট


মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। বেকারত্বের সমস্য়ায়ও অনেকে পড়তে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক দিনের পুরনো কোনও প্রজেক্ট সম্ভবত এই সময়েই সম্পূর্ণ হতে পারে। শত্রুদমনে আপনি আরও এগিয়ে যেতে পারবেন।

 সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতকরা বহুদিনের সমস্যা কাটিয়ে নিজের যুদ্ধ জয় করতে পারবেন আইনিভাবে। খানিকটা আধ্যাত্মিক পথে এগিয়ে যাবেন আপনারা। এমনই দাবি জ্যোতিষবিদদের। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য উন্নতির দিকে এগিয়ে যাবে।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক


তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাঁরা ব্যবসায় রয়েছেন তাঁদের উন্নতি অবস্যম্ভাবী। অনেকক'টি ইচ্ছা আপনাদের এই সময়ে সম্পন্ন হবে। বৃশ্চিক রাশির জাতকদের অর্থভাগ্য় ক্রমেই উন্নতির পথে এগিয়ে যাবে। ব্যবসায়িক দিক থেকে আর্থিক উন্নতি অনিবার্য।

ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির ব্যক্তিত্বদের কার্য ক্ষেত্রে ঝামেলা ঝগড়া এড়িয়ে যেতে হহে। কাজের দিক থেকে এঁরা লাভবান হবেন। মকর রাশির জাতকদের আরও পরিশ্রমী হতে হবে। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে এই সময়ে মকর রাশির ব্যক্তিত্বদের জন্য।

মীন ও কুম্ভ

মীন ও কুম্ভ

মীন রাশির জাতকরা এই সময়ে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। পাশাপাশি আর্থিক দিক থেকেও এঁদের উন্নতি অনিবার্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়ে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে তা কাটিয়ে তোলার জন্য তাঁদের নিজেদেরই সচেষ্ট হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+