সুখ–সমৃদ্ধির জন্য বাস্তু শাস্ত্র অনুযায়ী সাজান বাড়ির প্রবেশপথ

সুখ–সমৃদ্ধির জন্য বাস্তু শাস্ত্র অনুযায়ী সাজান বাড়ির প্রবেশপথ

বহুকাল থেকেই বাস্তুশাস্ত্র মতে ঘর-বাড়ির অবস্থান, ঘরবাড়ি তৈরি এবং বাড়ি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করে থাকেন বহু মানুষ। ঘরে সুখ, শান্তি বজায় রাখতে ও সমৃদ্ধি আনতে বেশ কিছু বাস্তু টিপস মেনে চলার পরামর্শ দেন বাস্তুবিদরাও। বাড়ির মূল প্রবেশপথের ওপর অনেক কিছু নির্ভর করে, তাই বাড়ির এই গুরুত্বপূর্ণ অংশটি নিজের মতো করে সাজিয়ে তোলার আগে আবশ্যই পরামর্শ নিন একজন বাস্তু বিশেষজ্ঞের। আচার্য ইন্দু প্রকাশ বাড়ির প্রধান দরজার কিছু বাস্তু টিপস মেনে চলতে বলেছেন, যাতে কোনও সমস্যা বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে।

বাড়ির দরজার রং

বাড়ির দরজার রং

যদি বাড়ির দক্ষিণ দিকে ঘরের মূল দরজা থাকে এবং সেখানে বাস্তু দোষ রয়েছে তবে সেই দরজার রং খয়েরি, হাল্কা হলুদ বা লাল রঙের হওয়া উচিত। যদি দরজা উত্তর দিকে থাকে তবে দরজার সামনে ধাতব ৬ রড বিশিষ্ট ধাতব উইন্ড চিম লাগান। উইন্ড চিমের শব্দ বাড়ি থেকে নেতিবাচকতা হটিয়ে দেবে।

দরজার সামনে গাছ, খুঁটি বা গর্ত

দরজার সামনে গাছ, খুঁটি বা গর্ত

বাস্তুশাস্ত্রের কথায়, যে কোনও বাড়ির প্রবেশপথই, সেই বাড়ির সুখ, সমৃদ্ধির চাবিকাঠি। বাস্তুবিদদের মতে আপনার বাড়ির সামনে যদি কোনও গাছ বা খুঁটি থাকে বা কোনও গর্ত থাকে তবে সেটা একেবারেই ভালো লক্ষণ নয়। এগুলির কোনওটিও যদি আপনার বাড়ির সামনে থেকে থাকে, তাহলে কোনও কারণ ছাড়াই আপনার পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে।

 মূল দরজার সামনে কোনও বাধা নয়

মূল দরজার সামনে কোনও বাধা নয়

বাস্তু বিশেষজ্ঞ আচার্য ইন্দু প্রকাশের কথায়, আপনার ঘরের প্রবেশদ্বার হল এমন একটি জায়গা, যে পথ দিয়েই আপনার ঘরে ইতিবাচক এবং নেতিবাচক নানা শক্তি প্রবেশ করে থাকে। বাড়ির মূল দরজার সামনে যদি কোনও ধরণের বাধা থাকে, তবে বাস্তুশাস্ত অনুসারে এটি আপনার জন্য একাধিক সমস্যা কারণ হয়ে দাঁড়াতে পারে।

সরিয়ে ফেলুন সেই বাধা

সরিয়ে ফেলুন সেই বাধা

যদি আপনার বাড়ির প্রবেশপথে একরম কিছু বাধা থেকে থাকে তবে এখনই সেগুলিকে সরিয়ে ফেলুন এবং খারাপ প্রভাব কাটানোর জন্য বাড়ির প্রধান প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন। এছাড়া প্রবেশদ্বারে কোনও গর্ত থাকলে সেটিও বন্ধ করার ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+