মহাশিবরাত্রির দিন এই পাঁচ রাশি শিবের বিশেষ কৃপা পাবেন, সংসারে আসবে সুখও

নতুন বছরে পয়লা মার্চ মহাশিবরাত্রি। এই বিশেষ দিনে মকর রাশির দ্বাদশ ঘরে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। এই দিনে শুভ কাজ করা খুব ভালো। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। কথিত আছে এই বিশেষ দিনে ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতীর পূজা করলে অনেক উপকার হয়। জ্যোতিষশাস্ত্র বলা হয়, সব ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত হল সর্বশ্রেষ্ঠ। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি হিন্দুদের কাছে একটি বিশেষ ব্রত। যা কম বয়সী থেকে বেশি বয়সই অনেকেই পালন করে থাকেন।

এবছর মঙ্গলবার মহাশিবরাত্রি ব্রত

এবছর মঙ্গলবার মহাশিবরাত্রি ব্রত

এবছর এই মহাশিবরাত্রি ব্রত পড়েছে পয়লা মার্চ অর্থাৎ মঙ্গলবার। এই বিশেষ উৎসবটি পালন কড়া হয় দেবতা শিবকে উত্সর্গ করে। তবে, এই বছর এই শিবরাত্রির দিন খুব বিশেষ হতে চলেছে। এমনটাই জানাচ্ছেন জ্যোতিষীরা। কারণ এই দিন পঞ্চগড়ী যোগও তৈরি হচ্ছে। এদিন দেবতা শিবের উপাসনা করলে ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। মঙ্গল ও শনির গ্রহের পাশপাশি শুক্র, বুধ ও চাঁদও মকর রাশিতে অবস্থান করবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, সূর্য কিন্তু বৃহস্পতিতে থাকবে। এছাড়া রাহু বৃষ রাশির চতুর্থ ঘরে ও কেতু বৃশ্চিক রাশির দশম ঘরে অবস্থান করবে। এর প্রভাবে ৫ পাঁচ রাশির খুব ভাগ্যবান হবেন। এই রাশির জাতক-জাতিকারা শিবের বিশেষ আশীর্বাদ পাবেন। জেনে নিন কোন কোন রাশি বিশেষভাবে উপকৃত হবেন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় উপস্থিত। লোকেরা ভগবান শিবের আশীর্বাদ পাবেন। মনের যদি কোনও আশা থাকে তালে আপনার মনোবাঞ্ছা পূরণ হবে। সব কাজে আশাতীত ফল পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক- জাতিকারা পুত্র লাভ করতে পারেন। মহাশিবরাত্রির দিনে আপনি যদি কোনও শুভ কাজে হাত দেন তাহলে উপকার পাবেন। এই দিন শিবলিঙ্গে ঘি অর্পণ করলে মনস্কামনা পূরণ হবে।

মিথুনরাশি

মিথুনরাশি

এই রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় উপস্থিত। এই বিশেষ দিনে মিথুন রাশির জাতকরা কিছু সুখবর পেতে পারেন। সেই সঙ্গে এদিন শিবের বিশেষ আশীর্বাদ পাবেন আপনারা। দাম্পত্য জীবনে সুখ থাকবে। টাকা আসবে। এই দিনে উপবাস করে শিবের মাথায় জল ঢালা খুব শ্রেয়।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশি জাতক-জাতিকাদের এই মহাশিবরাত্রির দিন থেকে শুভ সময় উপস্থিত। বিশেষ ভালো সময় কাটবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। গরুর দুধে ঘি ও চিনি মিশিয়ে দেবতাকে অর্পণ করুন। যদি বাড়িতে কোনও ঝামেলা থাকে সাফল্য মিলবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির ব্যক্তিরা আপনারা শিবের আশীর্বাদ পাবেন। এই বিশেষ দিনে উপবাস করে যদি তিন প্রহরে শিবের মাথায় জল ঢালা যায়। তাহলে সেই ব্যক্তি চিরসুখী হয়। সেই সঙ্গে যদি কারোর আর্থিক কষ্ট থাকে তাহলে সেটা কেটে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+