শিবরাত্রির দিন কোন কোন রাশি শিবলিঙ্গে কী দিয়ে অভিষেক করলে সাফল্য মিলবে, দেখে নিন

শিবরাত্রির দিন কোন কোন রাশি শিবলিঙ্গে কী দিয়ে অভিষেক করলে সাফল্য মিলবে, দেখে নিন

জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। নতুন বছরে পয়লা মার্চ, মঙ্গলবার মহাশিবরাত্রি পালিত হবে। পঞ্চাঙ্গ মতে এই বিশেষ দিনে এবার কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলা হয়, সব ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত হল সর্বশ্রেষ্ঠ। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি হিন্দুদের কাছে একটি বিশেষ ব্রত। যা কম বয়সী থেকে বেশি বয়সই অনেকেই পালন করে থাকেন। এই বিশেষ দিনে মকর রাশিতে অবস্থান করবে মঙ্গল, শনি, বুধ, চাঁদ ও শুক্র। এই দিনে কিন্তু যে সকল ব্যক্তি ভগবান শিবের আরাধনা করেন তাহলে উপকার পাবেন। কোন কোন রাশি এই বিশেষ দিনে শিবের উপাসনা করলে উপকার পাবেন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকারা এই মহা শিবরাত্রির দিন গঙ্গাজলে চিনি ও গুড় মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন। সেই সঙ্গে 'ওম নমঃ শিবায়'মন্ত্রটি ১০৮ বার জপ করুন। উপকার পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির ব্যক্তিরা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে গরুর দুধ ও দই দিন। এটি যে ব্যক্তি করবেন তাঁর যদি আর্থিক সমস্যা থাকে, সেটা কেটে যাবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মহাশিবরাত্রির দিন এই রাশির ব্যক্তিরা শিবলিঙ্গে আখের রস দিয়ে স্নান করান। এটি করলে মানসিক কষ্ট দূর হবে। আসবে মনে শান্তি।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির লোকেরা দুধে চিনি মিশিয়ে ভগবান শিবের শিবলিঙ্গে ঢালুন। এটি করলে স্বাস্থ্য সমস্যা দূর হবে। সেই সঙ্গে পরিবারে আসবে সুখও।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির লোকেরা জলে লাল চন্দন মিশিয়ে শিব ঠাকুরকে অর্পণ করুন। এতে করে আপনার চাকরির সমস্যা থাকলে তা মিটবে। মনের ইচ্ছা পূরণ হবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির লোকের এই বিশেষ দিনে জলে সবুজ দূর্বা দিয়ে শিবকে দিন। তাহলে যে কোনও রোগ থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে আসবে অর্থ।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির লোকেরা এই দিন ঘি ও গোলাপ মিশিয়ে শিবলিঙ্গে দিন। উপকার পাবেন। জীবনে আসবে সুখ। আর্থিক সমস্যা মিটবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই বিশেষ দিনে শিবলিঙ্গে জলে চিনি ও মধু মিশিয়ে দিন। পরিবারের আসবে সুখ ও শান্তি। সেই সঙ্গে ১১ বার 'ওম নমঃ শিবায়'মন্ত্রটি জপ করুন।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকারা দুধে চিনি মিশিয়ে শিবকে দিন। পারিবারিক কলহ থেকে দূরে থাকবেন। ক্যারিয়ার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির ব্যক্তিরা শিবলিঙ্গে তিলের তেল দিন উপকার পাবেন। সেই সঙ্গে বেলপাতায় সাদা চন্দন লাগিয়ে ডান হাতে দিয়ে দেবতা শিবকে দিন। উপকার পাবেন । শারীরিক কষ্ট থেকে দূরে থাকবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির লোকেরা পঞ্চামৃত শিবলিঙ্গে দিন। সাদা ফুলের মালা দিন। এতে আপনার আর্থিক সমস্যা মিটবে।

মীন রাশি

মীন রাশি

এই রাশির ব্যক্তিরা শিবলিঙ্গে হলুদ জলে মিশিয়ে দিন। তাহলে এই বিশেষ দিনের পর থেকে যে কোনও শুভ কাজে হাত দিলে উপকার পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+