দোলে তৈরি হচ্ছে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কেরিয়ার থেকে প্রেম জীবনে সফলতা আসবে কাদের
শুভ গ্রহের তালিকায় নাম রয়েছে শুক্র ও মঙ্গল গ্রহের। যাদের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন তারা শুভ ও অশুভ নানান যোগ তৈরি করে থাকে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর।
চলতি মাসে হোলিতে শুক্র ও মঙ্গল গ্রহের মিলন হবে। যার কারণে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। এই যোগ অত্যন্ত শুভ। মহালক্ষ্মী রাজযোগে ভাগ্যের দ্বার খুলবে কাদের, দেখুন।

- তুলা রাশি
মহালক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময়ে আপনার পঞ্চম ঘরে তৈরি হবে এই যোগ। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। সন্তানের কোনও শুভ খবরে আরোও খুশি হবেন। কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আপনাকে অনেক সাহায্য করবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ পাবেন। ব্যবসার প্রসার ঘটবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম আরও বাড়বে। শরীর আপনার ভালোই থাকবে। অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার। ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারেন।
- বৃশ্চিক রাশি
মহালক্ষ্মী রাজযোগে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ। এসময় আপনার চতুর্থ ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এই সময়ে নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। কর্মক্ষেত্রে ও পরিবারে কর্মজীবী নারীদের সম্মান বৃদ্ধি পাবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। তাছাড়া আপনি পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ অনেকটাই কমবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। কর্মরত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্খিত সুবিধা পাবেন। আপনি যদি বিদেশে ব্যবসা করেন সেখানেও লাভের মুখ দেখবেন আপনি। শেয়ার মার্কেটে যদি টাকা বিনিয়োগ করেন যেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications