মহালক্ষ্মী রাজযোগে ধনসম্পদে ভরবে কাদের জীবন, কারাই বা টাকার পাহাড়ে বসবেন
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগেরও সৃষ্টি করে। চলতি বছর নভেম্বর মাসের ২০ তারিখ চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করেছে।
ইতিমধ্যে এই রাশিতে উপস্থিত রয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল ও চন্দ্রের মিলনে তৈরি হবে 'মহালক্ষ্মী রাজযোগ’। এই শুভ রাজযোগের প্রভাবে এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির ব্যক্তিদের, জানুন।

নভেম্বর মাসের কুড়ি তারিখ সকাল ৮ টা ৪৬ মিনিটে চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করেছে। ২২ তারিখ পর্যন্ত একই রাশিতে থাকবে সে। এই সময় কোন রাশির ব্যক্তিদের সমাজে সম্মান বাড়তে চলেছে, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা, জানুন
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। কঠোর পরিশ্রম করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। শরীর তাদের ভালোই থাকবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। যারা নতুন চাকরির সন্ধান করছেন করতে পারেন। এসময় আপনারা ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। আদালত সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলি থেকে বেরোতে পারবেন। মনের ইচ্ছাও পূরণ হবে এই রাশির ব্যক্তিদের।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের আয় বাড়তে থাকবে। কাজের জায়গায় এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাবেন। শেয়ার বাজার থেকে লাভের মুখ দেখবেন। এসময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন জীবনে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আয় ক্রমশ বাড়তে থাকবে। আপনার অর্থপ্রাপ্তি হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেখানে সফলতা মিলবে আপনার।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আয়ের নতুন উৎস খুলবে। কাজের জন্য বাইরে যেতে হতে পারে। সন্তানের কোনও শুভ খবরে আপনার মনের খুশি থাকবে। ভবিষ্যতের সঞ্চয় করতে পারেন। মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে আপনার। পিতা মাতার কাছ থেকে খুব ভালো সুযোগ সুবিধা পাবেন। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনি নতুন জমিও কিনতে পারেন। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications