কবে পালিত হবে মহা শিবরাত্রি, পুজোর সময় কোন কোন নিয়ম মানা গুরুত্বপূর্ণ
প্রতিবছর আড়ম্বরের সঙ্গে শিবরাত্রি পালন করে থাকেন সকলে। চলতি বছর শুক্রবার অর্থাৎ ৮ মার্চ পালিত হবে মহা শিবরাত্রি উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনেই মহা শিবরাত্রি পালিত হয়। এই বিশেষ দিনে ভোলে বাবার বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা এই বিশেষ দিনে ভোলানাথের পূজা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে।
যদি এদিন আপনি উপোস করে নিয়ম মেনে পুজো করেন তাহলে ভগবান শিবের কৃপা থেকে কখনোই বঞ্চিত হবেন না আপনি। আর্থিক দিকেও কখনো অসুবিধায় পড়বেন না।

- কবে পালিত হবে মহাশিবরাত্রি
৮ মার্চ মহা শিবরাত্রি পালন করা হবে, সকাল থেকে রাত পর্যন্ত শিব পূজার বিশেষ নিয়ম রয়েছে। এদিন ভক্তিভরে সকলে শিবের পুজো করার চেষ্টা করুন। প্রতিদিন এই মহা শিবরাত্রিতে চার প্রহরে শিবের পুজো করা যাবে।
- জল ঢালার শুভ সময়
প্রথম প্রহরে পুজোর সময় সন্ধে ৬ টা ২৫ মিনিট থেকে রাত ৯ টা ২৫ মিনিট, দ্বিতীয় প্রহরে পুজোর সময় রাত ৯ টা ২৮ মিনিট থেকে ৯ মার্চ মাঝরাত অর্থাৎ ১২ টা ৩১ মিনিট পর্যন্ত, তৃতীয় পুজোর প্রহরের সময় ৯ মার্চ মাঝরাত ১২ টা ৩১ মিনিট থেকে পরের দিন ভোর রাত ৩ টে ৩৪ মিনিট পর্যন্ত। ভোররাত ৩টে ৩৪ মিনিট থেকে ভোর ৬টা ৩৭ মিনিট পর্যন্ত।
- কোন কোন ফুল নিবেদন করবেন না
এই বিশেষ দিনে আপনি যদি ভোলেবাবার বিশেষ কৃপা পেতে চান ও সংসারের উপরে থাকা বাধা কাটাতে চান তাহলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করুন এবং আপনার বাড়ির ঠাকুরঘরে বাসি ঘর মুছে পরিষ্কার করুন। গঙ্গাজল দিন ঘরে। দেবতার স্থান ফুল দিয়ে সাজান। তবে শিবের পুজোয় পদ্মফুল, কেতকী ফুল কখনোই দেবেন না। এটি দেওয়া খুব অশুভ বলে মনে করা হয়।
- দেবতাকে জল ঢালার সময় কোন মন্ত্র জপ করবেন
আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গে তিন প্রহরে জল নিবেদন করুন। যদি আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে আপনার বাড়ির কাছাকাছি যে শিবের মন্দির রয়েছে সেখানে গিয়ে শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করুন। তবে যখন জল নিবেদন করবেন। তখন 'ওম নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করবেন।
- এদিন কোন কোন কাজ করা শুভ
যদি আপনি নিত্যদিন এক ঘটি জল দিয়ে স্নান করান দেবতাকে, তাহলে তিনি খুশি হন। একটা বেল পাতাতেই কিন্তু তিনি তুষ্ট। কথিত আছে, এই মহা শিবরাত্রি দিন ভগবান শিব মা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই বিশেষ দিনে শিব ভক্তরা ভোলেবাবার বিশেষ পুজো করে থাকেন।
মহা শিবরাত্রির দিন অত্যন্ত শুভ দিন। তাই ভগবান শিবকে খুশি করবার জন্য আপনি ভোলেবাবাকে তার পছন্দ মতন খাবার নিবেদন করতে পারেন। যেমন- দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করান। পাশাপাশি দেবতাকে দুধ কিন্তু নিবেদন করবেন। আবার দুধের তৈরি মিষ্টি ভগবান শিবকে নিবেদন করুন। এটি খেতে তিনি খুব পছন্দ করেন। যদি আপনি এগুলি মেনে চলেন তাহলে শিবের কৃপা থেকে আপনিও কিন্তু কখনোও বঞ্চিত হবেন না।












Click it and Unblock the Notifications