Maha Shivratri 2024: চলতি বছরে কবে পড়েছে মহা শিবরাত্রি, জানুন শুভ সময়, তাৎপর্য সম্পর্কে
Maha Shivratri 2024: প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই বিশেষ দিনে ভগবান শিবের উপাসনা করলে জীবনে সকল কষ্ট থেকে বের হওয়া যায়।
পূর্ণ তিথিতে নিয়ম নীতি মেনে যদি আপনি ভগবান শিবের আরাধনা করেন তাহলে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয় মহা শিবরাত্রি উৎসব। নতুন বছরে কবে পড়েছে মহা শিবরাত্রির পূর্ণ তিথি, সময় সম্পর্কে জানুন।
Malavya Rajyog 2024: মালব্য রাজযোগের শুভ প্রভাবে জীবনে উন্নতি করতে পারবেন কারা

- কবে পরেছে এই বিশেষ দিন
চলতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পরেছে ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিট থেকে, শেষ হবে ৯ মার্চ সন্ধ্যে ৬ টা ১৭ মিনিটে। মহা শিবরাত্রি পুজোর শুভ মুহূর্ত পরেছে রাত ১২.০৭ মিনিট থেকে। মধ্যরাত্রি ১২. ৫৬ মিনিট পর্যন্ত এই শুভ মুহূর্ত থাকবে।
- উপোস ভাঙার সময়
এই বিশেষ দিনে সর্বার্থ সিদ্ধি তৈরি হচ্ছে মার্চ মাসের ৮ তারিখ সকাল ৬ টা ৪৫ মিনিট থেকে, ১০ টা ৪১ মিনিট পর্যন্ত থাকবে এই যোগ। একই দিনে ভোর ৪ টে ৪৫ মিনিট থেকে ৯ মার্চ সকাল ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত শিব যোগ থাকবে। এ সময়ে উপবাস করে আপনি ভোলে বাবার পুজো দিতে পারবেন। উপবাস ভাঙার সময় ৬ টা ৪০ মিনিট থেকে বিকেল ৬টা ১৮ মিনিট পর্যন্ত।
- সময়
নিশিত কালের পুজোর সময় ৯ মার্চ ১২ টা থেকে, প্রথম প্রহরে পুজোর দেবেন সন্ধ্যে ৬টা ২৯ মিনিট থেকে রাত ৯ টা ৩৩ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরে আপনি পুজো দেবেন ৯ মার্চ সকাল ৯ টা ৩৩ মিনিট থেকে ১২. ৩৭ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের ভোলে বাবার পুজো দেবার সময় ৯ মার্চ ১২ টা ৩৭ মিনিট থেকে ৩ টে ৪০ মিনিট পর্যন্ত। রাতের অর্থাৎ চতুর্থ প্রহরে শিবের পূজো দেবার সময় ৯ মার্চ ৩ টে ৪০ মিনিট থেকে ৬ টা ৪৪ মিনিট পর্যন্ত।
- মহা শিবরাত্রির তাৎপর্য
কথিত আছে, মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ভগবান শিবের বিশেষ পূজো করেন ভক্তরা। এই বিশেষ দিনে যদি আপনি ভোলেবাবারকে জল অভিষেক করেন এবং মাথায় একটি বেলপাতা দেন তাহলে আপনার জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। জীবনে সুখ-সমৃদ্ধি লেগে থাকবে আপনার। মনোবাসনাও পূর্ণ হবে, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications