শিবরাত্রি করবেন? জেনে নিন পুজোর দিনক্ষণ, নিয়ম, তাৎপর্য এক ঝলকে
মহা শিবরাত্রি ২০২১
গোটা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্রতম উৎসবের নাম হল মহা শিবরাত্রি। নাম শুনেই বোঝা যায় এইদিনটি পুরোটাই উৎসর্গ করা হয়েছে শিবকে, যাঁকে ধ্বংসের ইশ্বর, হিন্দু ভগবানের তিন ইশ্বরের মধ্যে যিনি একজন। যাঁর নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা ও সংরক্ষণের ইশ্বর বিষ্ণুর পরই।

কবে হয় এই শিবরাত্রি
বলা হয় শিবরাত্রি হল শিব ও শক্তির সমন্বয়, পুরুষ ও নারীর শক্তি যা বিশ্ব-ব্রহ্মান্ডের ভারসাম্যকে রক্ষা করে চলেছে। দক্ষিণের দৃক পঞ্চং অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি 'মহা শিবরাত্রি' নামে পরিচিত। তবে উত্তর ভারতের ক্যালেন্ডার অনুযায়ী, মাসিক শিবরাত্রি ফাল্গুন মাসে হয়, যা মহা শিবরাত্রি নামে পরিচিত। যদিও এই উৎসব একই দিনে পালন করা হয়। এইদিন শিব ও পার্বতীর মিলন হয়েছিল বলে হিন্দুদের বিশ্বাস।
এ বছর শিবরাত্রি পালন করা হবে ১১ মার্চ, বৃহস্পতিবার। ১১ মার্চ দুপুর ২টো ৩৯ মিনিটে চতুর্দশী তিথি শুরু হবে এবং ১২ মার্চ দুপুর ৩টে ২ মিনিটে তা শেষ হবে।

উপোস করতে হবে ভক্তদের
দৃক পঞ্চংয়ে বলা হয়েছে যে ওইদিন পুজো করতে হবে শিবের এবং ভক্তদের একবেলা খেতে হবে। ওইদিন সকালের রীতি সারার পর ভক্তদের সারাদিন উপোস থাকতে হবে, এর অর্থ তাঁরা পরের দিন পর্যন্ত কিছুই খেতে পারবেন না। এই উপোস শুধু ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য নয় কিন্তু নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণের জন্য জরুরি।

পুজোর আগে স্নান জরুরি
শিবরাত্রির দিন ভক্তদের পুজোর আগে সন্ধ্যায় আরও একবার স্নান করা জরুরি। শিব পুজো রাতে হয় এবং স্নানের পর ভক্ত ওইদিন উপোস ভাঙতে পারেন। দৃক পঞ্চং অনুযায়ী, ভক্তরা সূর্য ওঠার পর ও চতুর্দশী শেষ হওয়ার মাঝে উপোস ভাঙতে পারেন।

শিবপুজোর চার প্রহরের নিয়ম
বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। পূজা পদ্ধতি অনুযায়ী, রাত্রে চার প্রহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে। মতান্তরে, চার প্রহরে চারবার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিবপূজা করে নেওয়া যেতে পারে।
প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে।
দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম।
তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম
চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম
শিবরাত্রি ব্রতকথা শুনতে হয় পূজা শেষে












Click it and Unblock the Notifications