Maha Daridra yoga 2023: মহাদারিদ্র যোগের অশুভ প্রভাবে খরচ বাড়বে কাদের?
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা নিজের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে, সেই সঙ্গে আবার বিভিন্ন যোগও তৈরি করে। যার প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর।
সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে, তৈরি হয়েছে 'মহা দারিদ্রযোগ’। এই যোগ অত্যন্ত অশুভ। কিছু রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মিথুন রাশি
মহাদারিদ্র্য যোগ অত্যন্ত অশুভ। এসময়ে কোনও কাজে মিথুন রাশির (Gemini) ব্যক্তিরা তেমনভাবে সফলতা আনতে পারবেন না। কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন না। সকল কাজে পিছিয়ে পড়বেন, স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে।ই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। সকল কাজে সাফল্য আনতে হলে আপনার সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। দাম্পত্য জীবনে তেমন সুখ হবে না আপনার। মাথা ঠান্ডা রেখে চলতে হবে, তবেই আপনি জীবনে সফলতা পাবেন।
কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিদের উপর যোগের অশুভ প্রভাব পড়বে। আপনি সকল কাজে পিছিয়ে পড়বেন। আর্থিক দিকে খুব অবনতি হবে আপনার। এই সময় আপনার গুপ্ত রোগ আবারও চাগা দিতে পারে,। ব্যবসায় খুব ক্ষতি হবে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। তবে মাথা ঠান্ডা রাখবেন। স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যায় ভুগতে পারে আপনাকে। আপনি বিদেশ যাত্রা করতে পারেন তবে তা কিন্তু খুব শুভ হবে না, যারা চাকরি করছেন তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনাকে অশান্তির সম্মুখীন হতে হবে।

ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকারা এই সময়ে কোনও কাজে তেমনভাবে উন্নতি লাভ করতে পারবেন না। বাবা-মায়ের সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে। আপনি কোনও কাজে সফলতা পাবেন না। তাই পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা ব্যবসা করছেন তাদের নতুন ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো, দূরে কোথাও ঘুরতে যাবেন না, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার নানা অশান্তির সম্মুখীন হতে হবে। তবেই আপনি সকল কাজে উন্নতি লাভ করতে পারবেন এবং কোন দরকারে আপনি পরিবারকে পাশে পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications