মাঘ মাসের শুক্ল পক্ষে কোন কোন রাশির ভাগ্যে কী রয়েছে? জেনে নিন একনজরে

মাঘ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি শনিবার পড়েছে। পঞ্জিকা মতে, মঘা নক্ষত্রের সঙ্গে এদিন অতিগণ্ড যোগ তৈরি হয়েছে। এদিন মাঘ পূর্ণিমাও রয়েছে। বিভিন্ন রাশির মানুষ ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা সুফল পেতে চলেছেন।

মাঘ মাসের শুক্ল পক্ষে কোন কোন রাশির ভাগ্যে কী রয়েছে? জেনে নিন একনজরে

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। বিদেশ ভ্রমণের পরিকল্পনা হতে পারে। ব্যবসায় সাফল্য আসবে। তবে অতিরিক্ত খরচ থেকে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ব্যয় আপনাকে বিপদে ফেলতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। ভেবে শব্দ নির্বাচন করুন যাতে আপনার কথায় প্রিয়জনেরা কষ্ট না পান। অর্থ ব্যয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ খরচ করবেন না। নগদ বেশি নিয়ে চলাফেরা করবেন না।

মিথুন রাশি

পারিবারিক ব্যবসায় বিনিয়োগে লাভবান হতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে ইতিবাচক খবর পেতে পারেন। সন্তানের বিষয়ে মনোযোগ দিন, ভবিষ্যৎ আরও সুন্দর হতে পারে।

কর্কট রাশি

প্রতিপক্ষ বা শত্রুর হাত থেকে সতর্ক থাকতে হবে। কোনও ষড়যন্ত্র আঁচ করলে সাবধান থাকুন। ঝুঁকি রয়েছে এমন বিপদ এড়িয়ে চলুন। অন্যদের টাকা ধার দিয়ে তা পাওয়া কঠিন হতে পারে।

সিংহ রাশি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। চাকরি ও ব্যবসা দুটোতেই ইতিবাচক ফল পাবেন। দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

কন্যা রাশি

পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে। আপনার কাজের দক্ষতা প্রশংসিত হবে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। পড়ুয়াদের জন্যও ভালো সময়।

তুলা রাশি

মানসিক অশান্তি মনে হলে প্রবীণদের পরামর্শ নিন। আপনার ইচ্ছাশক্তি দিয়ে সমস্ত বাধা পেরোতে পারবেন। পরিবারে শান্তি বজায় রাখুন।

বৃশ্চিক রাশি

স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন। শারীরিক সমস্যা বুঝলে চিকিৎসকের সহায়তা নিন। ঝুঁকি রয়েছে এমন কাজ এড়িয়ে চলুন। পড়ুয়ারা পড়াশোনায় মনোযোগ দিলে ভালো ফল পাবেন।

ধনু রাশি

জীবনে মানসিক শান্তি থাকবে। পরিবার-স্বজন নিয়ে সময় ভালো কাটবে। গার্হস্থ্য জীবনে শান্তি বজায় রাখুন। অংশীদারি ব্যবসায় যুক্ত থাকলে সাফল্য় পাবেন।

মকর রাশি

স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমান। নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন।

কুম্ভ রাশি

মানুষকে সাহায্য করে সুখ্যাতি কুড়োতে পারেন। আপনার উদ্যম ও প্রচেষ্টা নানা কাজে আপনাকে সাফল্য এনে দিতে পারে।

মীন রাশি

পিতামাতার স্বাস্থ্য ও সন্তানদের কাজকর্ম নিয়ে সামান্য উদ্বেগ থাকতে পারে। যা করবেন মনোযোগ দিয়ে করুন। ঝুঁকি রয়েছে এমন বিনিয়োগের পথ থেকে সরে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+