Maa Lakshmi Blessings: মা লক্ষ্মীকে খুশি করতে ও আর্থিক দিকে উন্নতি করতে মানুন এগুলি
Maa Lakshmi Blessings: লক্ষ্মীর কৃপা পেতে সকলেই চান, তবে সকলের কিন্তু সেই সৌভাগ্য হয় না। মায়ের কৃপা যে ব্যক্তি পান তাঁর জীবনে আর্থিক দিকে কখনোই অবনতি হয় না, তিনি সকল কাজে এগিয়ে যেতে পারেন। মা লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলেই মনে করে থাকি। মা লক্ষ্মী যদি কোনও ব্যক্তির ওপর শুভদৃষ্টি দেন তাহলে তার আর্থিক দিকে উন্নতি হয়। শুধু তাই নয়, তিনি সারা জীবন সুখে থাকতে পারেন।
আপনিও সারা জীবন মা লক্ষ্মীর কৃপা পেয়ে উন্নতি করতে চান এবং জীবনে সফলতা আনতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

আর্থিক লাভ হবে
যদি আপনি আর্থিকভাবে উন্নতি করতে চান তাহলে আপনার বাড়ির মূল দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন। হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকলে মা লক্ষ্মী সর্বদাই আপনার বাড়িতে থাকবে এবং তিনি ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। সেই সঙ্গে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে। রোজ সন্ধ্যে বেলা প্রদীপ দেওয়ার সময় বাড়ির প্রধান দরজার সামনে প্রদীপ জ্বালাবেন।
কুশপুতুল আনুন
জ্যোতিষীদের মতে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা অর্জন করতে চান তাহলে রবিবার আপনাকে পুষ্য নক্ষত্রে কুশ পুতুল বাড়িতে আনতে হবে, তারপর তা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে। তারপর আপনার ঠাকুরঘরে দেবতার আকারে পুজো করতে হবে। এটিকে লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে। তাহলে সর্বদা আপনার ঘরে আর্থিক দিকে লাভ হবে, জীবনে আসবে সফলতা।
দেবীর আরতি করুন
জীবনে সাফল্য আনতে, আর্থিক দিকে উন্নতি করতে চাইলে প্রত্যেকদিন মা লক্ষ্মীর পুজো করুন। পুজো করার সময় অবশ্যই দেবী লক্ষ্মীর আরতি করবেন। তাহলে আপনার বাড়িতে সুখ বজায় থাকবে। সেই সঙ্গে আপনার পরিবারে সহজে কেউ কঠিন রোগে আক্রান্ত হবেন না।

ঋণের বোঝা কমাতে কী করবেন
যদি আপনি আর্থিক সঙ্কট থেকে বেরোতে চান এবং ঋণের বোঝা কমাতে চান তাহলে বাড়ি, ঘর কখনোই অপরিষ্কার রাখবেন না। তাহলে দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে না। ঠাকুর ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, আর অবশ্যই রাতে রান্নাঘর পরিষ্কার রাখবেন।
দেবীকে কী কী নিবেদন করবেন
মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে চান, তাহলে প্রত্যেক শুক্রবার করে দেবী লক্ষ্মীকে ক্ষীর, বাতাসা, গোলাপ, ফুল, মাখন, শঙ্খ, কড়ি, পদ্মফুল ইত্যাদি নিবেদন করুন। তাহলে ধনসম্পদে আপনার ঘর ভর্তি হবে। জীবনে আসবে সফলতাও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications