Maa Lakshmi Astro Tips: দেবী লক্ষ্মী কোন কোন স্থানে বাস করেন, জানেন
মা লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলেই জানি। মা লক্ষ্মী যখন কোন রাশির ব্যক্তিদের উপর শুভ প্রভাব ফেলেন তাঁর আর্থিক দিকে কখনোই অভাব হয় না, তাদের জীবনে সাফল্য লেগে থাকে। যদি কোনও ব্যক্তির ওপর দেবী লক্ষ্মী কৃপা না থাকে তাহলে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে।
কেন লক্ষ্মী রেগে যান
যদি আপনি নিত্যদিন দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে আপনার দিকে আর্থিক দিকে উন্নতি হবে। তাদের সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। শুধু তাই নয়, এদের জীবনে সাফল্য লেগে থাকে। দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন এবং তাদের জীবনের সাফল্য লাগিয়ে রাখেন। নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেয়। বলা হয়, যদি কারোর ওপর দেবী লক্ষ্মী রেগে যান তাহলে চরম দারিদ্রতার শিকার হতে হয় সকলকে।

ঘর পরিষ্কার পরিচ্ছন রাখুন
পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর সর্বদাই রাখা উচিত, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই মা লক্ষ্মী বাস করেন। ঘর সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বাড়ী থেকে বিদায় নেবে।
ঝাড়ু
যে ঘরের ঝাড়ু ব্যবহার করা হয়, সেখানে মা লক্ষ্মী বাস করেন, কারণ ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। নিত্যদিন বাড়ি ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন, তবেই আপনার বাড়িতে মা লক্ষ্মী বাস করবেন।
বিষ্ণু ও শঙ্খের পুজো করুন
যেই বাড়িতে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু ও শঙ্খের পুজো করা হয় সেই বাড়িতেই থাকেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর বিশেষ সম্পর্ক রয়েছে। এতে আপনার বাড়িতে শুভ শক্তি বিরাজ করবে।
রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না
রান্নাঘরে এঁটো বাসন পড়ে থাকে, সেখানে মা লক্ষ্মী কখনোই থাকেন না, তাই রোজ খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করুন এবং এঁটো বাসন ঘরে রাখবেন না। মা লক্ষ্মী রেগে যান এবং আপনার আর্থিক দিকে অভাব লেগে থাকবে।
উত্তর দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন
বাড়ির উত্তর দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মা লক্ষ্মীর বাস উত্তর দিকেই, তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী বাস করবেন এবং জীবনের লেগে থাকবে। সেই সঙ্গে সকল কাজে পাবেন সফলতাও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications