চন্দ্রগ্রহণ ২০২১: নভেম্বরের গ্রহণের দিন , তারিখ, ক্ষণ একনজরে

চন্দ্রগ্রহণ ২০২১: নভেম্বরের গ্রহণের দিন , তারিখ, ক্ষণ একনজরে

২০২১ সালে যে সমস্ত গ্রহণ রয়েছে তার তালিকায় মোট ৪ টি গ্রহণ রয়েছে। এই বছরের শেষের দিকে আর মাত্র ২ টি গ্রহণ বাকি রয়েছে। বছরের প্রথম ধাপে সম্পন্ন হয়েছে, ২ টি গ্রহণ, আর দ্বিতীয় পর্বে রয়েছে আরও ২ টি গ্রহণ। ফলে সব মিলিয়ে শেষ পর্যন্ত আরও দুটি গ্রহণের অপেক্ষায় ২০২১। ইতিমধ্যেই উৎসবের মরশুমে মাতোয়ারা হতে চলেছে গোটা দেশ। দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় করোনা বিধি মেনে চলছে দুর্গাপুজো ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই পর্যায়ে গিয়ে, দুর্গাপুজো শেষ হতেই শুরু হবে কালীপুজো। তারপরই কার্তিক মাসের বিভিন্ন পুজোয় মাতবে বাঙালি। এদিকে এই কার্তিক মাসেই পড়েছে পরবর্তী গ্রহণ। একনজরে দেখে নেওয়া যাক ২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ তথা তৃতীয় গ্রহণটি কবে পড়েছে।

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে?

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে?

২০২১ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সম্পন্ন হতে চলেছে ১৯ নভেম্বর। সেই দিন কার্তিক মাসে পড়েছে এই চন্দ্রগ্রহণ। সময় অনুযায়ী দিনের বেলা ভারতীয় সময় মেনে শুরু হবে চন্দ্রগ্রহণ। ১৯ নভেম্বর ১২:৪৮ মিনিটে শুরু হয়ে যাবে এই চন্দ্রগ্রহণ। দিনের বেলায় ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের কাল থাকায়, তা কিছুতেই দেখা যাবে না,ভারতের বেশির ভাগ অংশ থেকে।

আংশিক চন্দ্রগ্রহণ

আংশিক চন্দ্রগ্রহণ

জানা গিয়েছে, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ১২: ৪৮ মিনিটে শুরু হয়ে , তা শেষ হবে, ২ টো ৩৭ মিনিটে। এই গ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণকালের মধ্যে চাঁদকে ঢেকে দেবে পৃথিবীর ছায়া। একই সরল রেখায় থাকবে সূর্য, চাঁদ ও পৃথিবী। ঘটনা ঘিরে রীতিমতো উৎসাহ রয়েছে জ্যোর্তিবিজ্ঞানী থেকে জ্যোতিষবিদ ও ধর্ম বিশেষজ্ঞদের মধ্যে। জ্যোতিষমতে এই গ্রহণের ভোক্ষকাল বিকেল ৪ টে ১৭ মিনিট। চন্দ্রোদয়ের আগে এই গ্রহণ ভারতে হওয়ার জন্য, এর মাহাত্ম্যও দেশে কম হবে।

কার্তিক পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ!

কার্তিক পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ!

উল্লেখ্য, কার্তিক পূর্ণিমার তিথিতে বছরের শেষ অংশের শেষ চন্দ্রগ্রহণ সম্পন্ন হতে চলেছে। কার্তিক পূর্ণিমায় এই তিথি পড়েছে বলে এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণে কোনও সুতককাল নেই। এতমাত্র পূর্ণ গ্রহণে সুতককাল মানা হয়। তবে এই গ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ হিসাবে সম্পন্ন হবে। উল্লেখ্য়, সুতককালে কোনও ভালো কাজ করা হয়না। এদিকে, এই গ্রহণের সময় কোনও সুতককাল না থাকায়, এই সমস্যা নেই। ফলে গর্ভবতী মহিলাদের নিয়ে সেভাবে আলাদা করে কোনও রীতি বা আচার এই গ্রহণের সময় থাকছে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+